ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বাংলাদেশ পুলিশ পতাকা

সরকারের সিদ্ধান্তে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এসব আদেশে সই করেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা ও ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়া ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন, উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানীও একই আদেশের আওতায় পড়েছেন।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বর্তমানে বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। মোহাম্মদ ইকবাল হোসাইন দায়িত্ব পালন করছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীম সংযুক্ত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে। রাজন কুমার দাস কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, মো. গোলাম রুহানী ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই হিসেবে পরিচিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হলেও এ সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

প্রকাশ: ০৫:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬