মেয়ের ভেসে যাওয়ার মুহূর্তটি স্মরণ করলেন অলৌকিকভাবে বেঁচে ফেরা মনীষার বাবা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

মনীষার বাবা জানান, ঘটনার দিন সকালে তিনি ছোট মেয়ে মনীষাকে নাশতা করিয়ে কাজের জন্য মাঠে যাচ্ছিলেন। বাড়ি থেকে তাঁর বের হওয়ার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই এক বিকট শব্দে আকস্মিক বন্যা ও ধস নেমে আসে। তিনি বাড়ির দিকে ছুটে ফিরে আসেন, কিন্তু সেখানে আর কোনো বাড়ির অস্তিত্ব ছিল না।

কয়েক ঘণ্টা পর যখন মনীষার বাবা যখন তাঁর স্ত্রীর সঙ্গে মিলিত হন, মেয়ের শোকে তাঁরা দুজন মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। ততক্ষণে তাঁরা ধরে নিয়েছিলেন, তাঁদের আদরের ৫ বছরের ছোট মেয়েটি আর বেঁচে নেই।

কিন্তু মনীষা নিজের ভেঙে পড়া বাড়ির নিচে নয়, বরং ধসের তোড়ে ভেসে গিয়ে আরও দুটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিল। সেখানে অলৌকিকভাবে একটি ছোট ‘এয়ার পকেট’ (বাতাস চলাচলের ফাঁকা স্থান) তৈরি হওয়ায় সে টানা ৬০ ঘণ্টা ধরে অন্ধকার ও ধূলি বালির মধ্যে শ্বাস নিতে পেরেছিল।

দীর্ঘ ৬০ ঘণ্টা পর উদ্ধারকারীরা যখন ওই এলাকায় জীবিত মানুষের সন্ধান করছিলেন, তখন ধ্বংসস্তূপের ভেতর থেকে হালকা ক্ষীণ শব্দ শুনতে পান। প্রথমে তারা ভেবেছিলেন কোনো বিড়াল হয়তো আটকে আছে। কিন্তু সাবধানে প্রায় দুই ঘণ্টা মাটি ও ইট-পাথর সরানোর পর তারা নিশ্চিত হন, এটি কোনো প্রাণী নয়, একটি ছোট্ট শিশু!

উদ্ধারের সময় মনীষার শরীর মারাত্মক ক্ষতবিক্ষত ছিল এবং তার মুখ চেনা যাচ্ছিল না। খারাপ আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার না আসায় উদ্ধার ক্যাম্পে তাঁকে প্রাথমিক চিকিৎসা ও ভাতের মাড় খেতে দেওয়া হয় এবং পরবর্তীতে কাঠমান্ডুর টিচিং হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়ে বেঁচে আছে বা উদ্ধার হয়েছে তা মা-বাবা জানতে পেরেছিলেন ইন্টারনেটে ছড়িয়ে পড়া উদ্ধার অভিযানের একটি ভিডিও দেখে। ভিডিওতে নিজেদের সন্তানকে চেনার পর মনীষার বাবা শুধু বলেছিলেন, ‘ও আমার বাচ্চা…এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না।’

হাসপাতালে মা-বাবার সঙ্গে দেখা হওয়ার পর মনীষা তার মায়ের কাছে আকুতি জানিয়ে কেঁদে ফেলে বলে—‘বন্যা এসে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, আমি মা, বাবা বলে চিৎকার করে ডেকেছি…তোমরা কেন আমাকে বাঁচাতে এলে না?’

মনীষার বাবার চোখে তখন অশ্রু, কিন্তু বুকে জড়িয়ে ধরা সন্তানকে জীবিত দেখে তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।

পাকিস্তানের সঙ্গে পানিবণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত বাতিল করে ভারতকে চুক্তির বাধ্যবাধকতা মেনে চলার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক সালিসি আদালত। তবে ওই নির্দেশ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লি বলেছে, হেগভিত্তিক এই আদালত ‘অবৈধভাবে গঠিত’ এবং এর অস্তিত্বই ভারত স্বীকার করে না।

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজিকে বীরভূমের রামপুরহাটের একটি গ্রামে মৃত অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার ২৮ বছর বয়সী বৃষ্টি মুখার্জির মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলেছে সুন্দরবনের দ্বার

মেয়ের ভেসে যাওয়ার মুহূর্তটি স্মরণ করলেন অলৌকিকভাবে বেঁচে ফেরা মনীষার বাবা

প্রকাশ: ১০:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬