বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ, নয়াদিল্লি থেকে পনেরো সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল তাঁদের স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুর-এর অংশ হিসেবে ৩০ আগস্ট ২০২৬-এ বাংলাদেশে এসে পৌঁছেছে।’
এতে আরও বলা হয়েছে, ‘এই প্রতিনিধিদলটিতে ভারতীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক খাত ও বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রসমূহের সশস্ত্র বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সদস্য রয়েছেন। পৌঁছানোর পর, প্রতিনিধিদলটি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করে। প্রতিনিধিদলটি তাঁদের সফরের অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তা লাভ করবে এবং বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করবে।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ শতাংশ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ল। সচিব (১ নম্বর গ্রেড) থেকে ১১তম গ্রেডের মূল বেতন বেড়ে দ্বিগুণ হলো। ১২তম থেকে ২০তম গ্রেডের মূল বেতন ১১৫ শতাংশ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও ১৭৪ বাংলাদেশি নাগরিককে মানবিক প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ সোমবার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে পাঠানো হয়।
দৈনিক টার্গেট 























