আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসব পদে রদবদল করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্যপদে বদলি করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য নাসরীন জাহানের চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ওই সড়কে একটি মিনি-ট্রাক ও একটি ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ডাম্পট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। ঘটনার পর এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান…
প্রথমে জ্বর পরে নিউমোনিয়ায় আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে রেখে চিকিৎসা করানো হচ্ছে। তাঁর চিকিৎসায় বিভিন্ন বিষয়ের তিনজন বিশেষজ্ঞ নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং বোর্ডের সিদ্ধান্ত
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগস্টে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সেপ্টেম্বর মাসে তা যাতে আর না হয়—এ জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে…
দৈনিক টার্গেট 

























