ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে বিক্ষোভে পুলিশের টিয়ারগ্যাস, গর্ভপাত-রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

১৭ অক্টোবর বিক্ষোভের তীব্রতা যখন সবচেয়ে বেশি, সে সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রায় ২২ হাজার কাঁদানে গ্যাসের গ্রেনেড ছোড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ ঘণ্টা ধরে প্রতি তিন সেকেন্ডে গড়ে দুটি করে গ্রেনেড ছোড়া হয়।

৪৬ বছর বয়সী নায়িমা দি পিয়েরো একটি দাতব্য প্রতিষ্ঠানে কাজ করেন। এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত হওয়ায় তিন বছর ধরে তাঁর প্রায় মাসিক হতো না বললেই চলে। মাসিক চক্র বন্ধ রাখতে তিনি জন্মনিয়ন্ত্রণের বড়ি সেবন করেন। কিন্তু ১৭ অক্টোবর ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলাকালে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসার দুই দিন পর তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হয় বলে দ্য গার্ডিয়ানকে জানান নায়িমা।

নায়িমা জানান, টানা ১০ দিন তাঁর এত বেশি রক্তক্ষরণ হয়েছে যে দিনে কয়েকবার তাঁকে পিরিয়ডের জন্য বিশেষ অন্তর্বাস পরিবর্তন করতে হয়েছে। এরপর রক্তের জমাট অংশ বের হওয়া এবং অসহনীয় পেটব্যথা শুরু হয়। ব্যথার কারণে তাঁর ঘুমও ব্যাহত হচ্ছে। রাতে ব্যথানাশক ওষুধ এবং গরম পানির ব্যাগের ওপর নির্ভর করতে হচ্ছে তাঁকে। তিনি বলেন, ‘আমি কখনো এত ক্লান্ত বোধ করিনি। চুলও পড়ে যাচ্ছে বলে আমাকে মাথায় স্কার্ফ পরতে হচ্ছে।’

শুরুতে নিজের শরীরে কী ঘটছে, তা বুঝতে পারেননি নায়িমা। তবে নভেম্বরের শুরুতে তিনি জানতে পারেন, ফ্রান্সজুড়ে হাজারো নারী একই ধরনের উপসর্গের কথা জানাচ্ছেন। সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হওয়া সামাজিক বিক্ষোভের সময় পুলিশের কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসার পর এসব সমস্যা দেখা দিয়েছে বলে তাঁদের অভিযোগ।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, কাঁদানে গ্যাসের সংস্পর্শে নারীদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়ে, তা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা খুবই সীমিত। অতীতে এ বিষয়ে যে অল্পসংখ্যক গবেষণা হয়েছে, তার বেশির ভাগই সামরিক পরিবেশে সুস্থ পুরুষদের ওপর পরিচালিত। তবে ২০১৯ সালে হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভ, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন এবং ২০২৪ ও ২০২৫ সালে গাজা ও অভিবাসনবিরোধী বিক্ষোভে কাঁদানে গ্যাস ব্যবহারের পর নারীদের মাসিক চক্রে পরিবর্তনের খবর পাওয়া গিয়েছিল।

এ বছরের শরতে ফ্রান্সের বিক্ষোভের পর কাঁদানে গ্যাসের সম্ভাব্য প্রজননস্বাস্থ্য-সংক্রান্ত প্রভাব অনুসন্ধানে গঠিত নারীবাদী সংগঠন ‘ল্যাক্রিমোস দ্য সাং’ ৯ হাজার ২০০ জনের বেশি নারী ও কিশোরীর বক্তব্য সংগ্রহ করেছে। তাঁদের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। তাঁরা সবাই কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসার কথা জানিয়েছেন। তাঁদের ৯৪ শতাংশই স্ত্রীরোগসংক্রান্ত বিভিন্ন উপসর্গের কথা বলেছেন।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে জরায়ুতে তীব্র ব্যথা, অস্বাভাবিক বেশি রক্তক্ষরণ এবং মাসিক বন্ধ হয়ে যাওয়া। কেউ কেউ জানিয়েছেন, ব্যথা এতটাই তীব্র ছিল যে তাঁরা হাঁটতে কিংবা কাজে যেতে পারেননি। আবার কারও কারও কয়েক সপ্তাহ ধরে রক্তক্ষরণ হয়েছে। এক বিক্ষোভকারী বলেন, ‘আগে কখনো এভাবে রক্তক্ষরণ হয়নি।’

দুজন জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রক্তস্বল্পতা দেখা দেওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। যাঁদের আর মাসিক হয় না, তাঁদের মধ্যেও রক্তক্ষরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে রয়েছেন মেনোপজ বা ঋতুবন্ধ হয়ে যাওয়া নারী, হরমোনভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারী এবং টেস্টোস্টেরন হরমোনের চিকিৎসা নেওয়া ব্যক্তিরা।

সংগঠনটি গর্ভপাতের কয়েকটি ঘটনার বর্ণনাও সংগ্রহ করেছে। কাঁদানে গ্যাসের সংস্পর্শে এসেছেন এমন ৪৭ জন গর্ভবতী নারীর মধ্যে ১৫ জন তাঁদের গর্ভপাতের কথা বলেছেন। ১৭ জন জানিয়েছেন, তাঁদের পেটে চাপ অনুভব করা, ব্যথা ও রক্তক্ষরণ হয়েছে। দুজন জরুরি ভিত্তিতে স্ত্রীরোগ চিকিৎসা নিয়েছেন।

এক নারী জানান, কুকুর নিয়ে হাঁটতে বেরিয়ে তিনি কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসেন। কয়েক মিনিট ধরে তাঁর মুখে গ্যাস লাগে। এরপর প্রচণ্ড বমি এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল, প্রস্রাব করছি। সাত মাসের গর্ভাবস্থায় আমি সন্তান হারিয়েছি।’

বিক্ষোভে অংশ নেওয়া ২০ বছরের কম বয়সী নারী ও কিশোরীরা তুলনামূলক বেশি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে উপসর্গের মাত্রা বেশি ছিল এবং বয়স্ক নারীদের তুলনায় দ্রুত উপসর্গ দেখা দিয়েছিল।

সংগঠনটির সঙ্গে যুক্ত হয়ে সংগৃহীত তথ্য বিশ্লেষণের নেতৃত্ব দেওয়া স্নায়ু-অন্তঃক্ষরা বিদ্যার গবেষক সোলেন রুজো বলেন, ‘মানসিক চাপের কারণে মাসিক চক্রে পরিবর্তন হতে পারে। মাসিক নির্ধারিত সময়ের আগে বা পরে হতে পারে। কিন্তু ঋতুবন্ধ হয়ে যাওয়া নারীদের অতিরিক্ত রক্তক্ষরণের ব্যাখ্যা শুধু মানসিক চাপ দিয়ে দেওয়া যায় না। একইভাবে, গর্ভপাতের ঘটনাও এর মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয়।’

সংগঠনটির প্রতিষ্ঠাতা এভা-লুনা তোলাঁস বলেন, ‘বারবার কাঁদানে গ্যাসের সংস্পর্শে এলে দীর্ঘ মেয়াদে প্রজননস্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়তে পারে, তা আমরা জানি না।’

কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসা তরুণীদের একজন লুইজা মার্টিন। ২০ বছর বয়সী এই শিক্ষার্থী পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোমে (পিএমওএস) আক্রান্ত। হরমোনজনিত এ সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই তাঁর মাসিক খুব কম হতো। ১৭ অক্টোবরের বিক্ষোভে অংশ নেওয়ার পর তাঁর অস্বাভাবিক বেশি মাসিকের রক্তক্ষরণ শুরু হয়। লুইজা বলেন, ‘প্রথমে আমি খুব খুশি হয়েছিলাম। বছরের পর বছর মাসিক না হওয়া কিংবা খুব কম হওয়ার পর আমার মনে হয়েছিল, অবশেষে হয়তো আমার প্রজননস্বাস্থ্যের উন্নতি হচ্ছে।’

কিন্তু বিক্ষোভে অংশ নেওয়া তাঁর তিন বোনের সঙ্গে কথা বলার পর তিনি বুঝতে পারেন, তাঁদেরও মাসিকের ধরনে পরিবর্তন এসেছে। লুইজার ভাষায়, ‘আমরা সবাই জানি, কাঁদানে গ্যাসের কারণেই আমাদের এমন হয়েছে।’

কাঁদানে গ্যাসে ব্যবহৃত রাসায়নিক উপাদান ২-ক্লোরোবেনজাইলিডিন ম্যালোনোনাইট্রাইল বা সিএস গ্যাসের বিষক্রিয়া নিয়ে অধিকাংশ গবেষণা ১৯৮০-এর দশকের। এসব গবেষণার বেশির ভাগই করা হয়েছিল পুরুষ প্রাণীর ওপর।

কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসার পর মাসিকের সমস্যা নিয়ে এখন পর্যন্ত মাত্র দুটি গবেষণা প্রকাশিত হয়েছে, যেগুলো বিশেষজ্ঞদের পর্যালোচনার মধ্য দিয়ে গেছে। কোনো গবেষণাতেই কাঁদানে গ্যাসের সঙ্গে মাসিকের সমস্যার সরাসরি কারণগত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। তবে গবেষকেরা কয়েকটি সম্ভাব্য জৈবিক প্রক্রিয়া শনাক্ত করেছেন, যার মাধ্যমে সিএস গ্যাস প্রজননস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।

প্যারিসের পোর-রোয়াল মাতৃসদনের জরুরি বিভাগের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক মাহা ঈদ বলেন, ২০ অক্টোবর দায়িত্ব পালনের সময় তিনি বেশ কয়েকজন রোগীকে দেখেছেন, যাঁদের মাসিকের সময় অসহনীয় ব্যথা এবং এন্ডোমেট্রিওসিসের উপসর্গ বেড়ে গিয়েছিল।

তিনি বলেন, ‘আরও গবেষণা ছাড়া আমি নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। তবে আমরা ইতিমধ্যে জানি, কাঁদানে গ্যাসের সংস্পর্শের মাত্রা ও সময়ের ওপর নির্ভর করে সিএস গ্যাস টিআরপিএ ১ রিসেপ্টর সক্রিয় করতে পারে। জরায়ুর ভেতরের আবরণেও এ রিসেপ্টর রয়েছে। এর ফলে জরায়ুতে সংকোচন শুরু হতে পারে, যা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ঝুঁকি তৈরি করতে পারে।’

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ২ নভেম্বর পার্লামেন্টের এক শুনানিতে বলেন, সরকার ২০২১ ও ২০২২ সালে নিজেদের উদ্যোগে গবেষণা চালিয়েছে। তাতে কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসার কারণে বিশেষ কোনো স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি। তাই এর ব্যবহার বন্ধ করার পরিকল্পনা সরকারের নেই। তবে ওই দুটি গবেষণার কোনো প্রতিবেদনই প্রকাশ করা হয়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গার্ডিয়ানকে বলেন, ‘শরীরের ভেতরে সিএস গ্যাস ভেঙে তৈরি হওয়া বিপাকজাত পদার্থের সম্ভাব্য কিছু প্রভাবের কথা বলা হয়েছে। তবে বৈজ্ঞানিকভাবে সেগুলো প্রমাণিত হয়নি। সবশেষে বলা প্রয়োজন, মানসিক চাপেরও শরীরের ওপর ক্ষতিকর প্রভাব রয়েছে বলে জানা যায়।’

তবে স্বাস্থ্য গবেষকেরা প্রশ্ন তুলেছেন, পুলিশের সদস্যদের ওপর পরিচালিত গবেষণার ফল শিশু ও কিশোরদের ক্ষেত্রেও প্রযোজ্য কি না। ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভে বিপুলসংখ্যক শিশু-কিশোর কাঁদানে গ্যাসের সংস্পর্শে এসেছিল।

যুক্তরাষ্ট্রে কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসার সঙ্গে হঠাৎ রক্তক্ষরণসহ মাসিকের বিভিন্ন সমস্যার সম্পর্ক শনাক্ত করা একটি গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন আশা হাসান। তিনি বলেন, ‘শিশুদের ক্ষেত্রে এটি নিরাপদ—এমনটা কি তারা প্রমাণ করতে পারে? আসলে কোনো কিছু নিরাপদ কি না, তা প্রমাণ করার দায়িত্ব সরকারের। এর উল্টোটা নয়।’

আশা হাসান মানসিক চাপকে এসব উপসর্গের কারণ হিসেবে দেখানোর যুক্তিও নাকচ করেছেন। তাঁর গবেষণায় যেসব নারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, তাঁদের বর্ণনা করা উপসর্গগুলো ‘মানসিক চাপের কারণে শরীরে যে ধরনের প্রতিক্রিয়া হওয়ার কথা, তার সঙ্গে একেবারেই মেলে না’ বলে মন্তব্য করেন তিনি।

অধিকারকর্মীদের দাবি, নতুন এসব অভিজ্ঞতার বর্ণনা আরও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। একই সঙ্গে ফরাসি পুলিশের কাঁদানে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।

সোলেন রুজো বলেন, ‘বৈজ্ঞানিক গবেষণার ঘাটতি রয়েছে। কিন্তু হাজারো মানুষ একই ধরনের উপসর্গের কথা বলছেন, একই ধরনের সংস্পর্শে আসার পর কাছাকাছি সময়ে এসব উপসর্গ দেখা দিচ্ছে। এ ঘটনা আমরা উপেক্ষা করতে পারি না। নিরাপদ কি না, তার প্রমাণ ছাড়াই রাষ্ট্র বিপুলসংখ্যক মানুষের ওপর নির্বিচারে কাঁদানে গ্যাস ছুড়েছে এবং এখনো ছুড়ছে।’

‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস’ সংগঠনের চিকিৎসক রোহিনি হার বলেন, কাঁদানে গ্যাসের কারণে ক্ষতির বিষয়টি নিয়ে সন্দেহের অবকাশ নেই। তাঁর ভাষায়, ‘এই অস্ত্রের নকশারই একটি অংশ হলো, এটি মানুষের এতটাই ক্ষতি করবে যে তারা বিক্ষোভের ভিড় ছেড়ে চলে যেতে বাধ্য হবে। এর ফলে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশ করার অধিকারের ওপর ভীতিকর প্রভাব পড়ে।’

প্রথাগত স্কুল ছেড়ে যাযাবর জীবনে ভিয়েতনামের এক লড়াকু মা

সকাল ছয়টা। ভিয়েতনামের দা নাং শহরের সন ত্রা ওয়ার্ডে দাঁড়িয়ে আছে একটি মোবাইল হোম বা ভ্রাম্যমাণ বাড়ি। তার ভেতর থেকে ১৪ বছরের কিশোরী নু ওয়াইকে অনলাইন সেলাই ক্লাসে বসার তাড়া দিচ্ছেন মা হিউ থি। মেয়ে ক্লাসে ঢোকার পরই তিনি ফোন করলেন ছেলে ডুই থানকে। তিনি জানতে চাইলেন, হো চি মিন সিটির ভিয়েতনামিজ-জার্মান…

কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার সামাজিক মূল্য, নারীর জন্য প্রতিবন্ধকতা

অফিসের কনফারেন্স রুমে একটি জটিল প্রজেক্টের বাজেট ও প্রযুক্তিগত ত্রুটি চোখের পলকে ধরে ফেললেন বিপণন বিভাগের প্রধান সাবরিনা। সভার সবাই যখন নিশ্চুপ, তখন অত্যন্ত নিখুঁত ও গুছিয়ে সমাধান বলে দিলেন তিনি। কিন্তু সভা শেষ হতেই সহকর্মীদের ফিসফিসানি শুরু, ‘মেয়েটা অতিরিক্ত চালাক।

জনপ্রিয় টার্গেট

ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর

ফ্রান্সে বিক্ষোভে পুলিশের টিয়ারগ্যাস, গর্ভপাত-রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর

প্রকাশ: ০২:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬