ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠান্ডা আবহাওয়ায় চা কফি না, পান করুন গোল্ডেন মিল্ক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

শীতের শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় শরীরে জড়তা, গলা বা জয়েন্টের অস্বস্তি কিংবা সাধারণ ঠান্ডা লাগার প্রবণতা বাড়তে পারে। গোল্ডেন মিল্কে ব্যবহৃত আদা ও দারুচিনির স্বাভাবিক উষ্ণতা শরীরকে ভেতর থেকে আরাম দেয়। হলুদ ও আদায় থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শীতের সময়ে শরীরের স্বাচ্ছন্দ্য ও রোগ প্রতিরোধ ব্যবস্থার সহায়ক হিসেবে কাজ করে। আর সামান্য গোলমরিচ হলুদের কার্যকর উপাদান শরীরে শোষণে সাহায্য করে বলে এই মিশ্রণ আরও পূর্ণতা পায়।

একটি ছোট বাটিতে ৪ টেবিল চামচ হলুদ গুঁড়া, ২ চা-চামচ শুকনা আদা গুঁড়া, ২ চা-চামচ দারুচিনি গুঁড়া, ১ চা-চামচ গোলমরিচ গুঁড়া এবং ঐচ্ছিক ১/৮ চা-চামচ জায়ফল ও ১/৮ চা-চামচ লবঙ্গ গুঁড়া নিন। সব মসলা চামচ বা হুইস্ক দিয়ে ভালোভাবে নেড়ে শুকনা এয়ারটাইট বয়ামে ভরে ঘরের তাপমাত্রায় বা ফ্রিজে সংরক্ষণ করুন বয়ামে রাখা উজ্জ্বল হলুদাভ-বাদামি গুঁড়া মসলার মিশ্রণ। এবার একটি ছোট সসপ্যানে ১ ভরা চা-চামচ গোল্ডেন মিল্ক মিক্স, ১-২ চা-চামচ পছন্দের মিষ্টি (মধু, গুড় বা চিনি) এবং ২ চা-চামচ গরম পানি নিন। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মসৃণ পেস্ট তৈরি করুন, যাতে দলা না থাকে। সসপ্যানে মসলা, মিষ্টি ও পানির মসৃণ ঘন পেস্ট।

পেস্টের সঙ্গে ১ কাপ দুধ ঢেলে হুইস্ক বা চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন, যাতে মসলা সমানভাবে ছড়িয়ে যায়। মাঝারি আঁচে অনবরত নেড়ে হালকা গরম বা উষ্ণ হওয়া পর্যন্ত গরম করুন, তবে দুধ ফুটিয়ে টগবগ করাবেন না। কাপে ঢালা সোনালি-হলুদ রঙের উষ্ণ মসলা দুধ।

—মসলা মিক্স ৩ মাস পর্যন্ত ভালো থাকে। প্রতিদিন খেলে পরিমাণ দ্বিগুণ করে বানিয়ে রাখলে সময় বাঁচে।

—গরম-গরমের বদলে ঠান্ডা গোল্ডেন মিল্ক চাইলে গ্লাসে পেস্ট বানিয়ে কয়েক টুকরা বরফ ও ঠান্ডা দুধ দিয়ে নেড়ে নিতে পারেন। আর এই মসলা মিক্স স্যুপ বা সবজিতেও অল্প করে ব্যবহার করা যায়।

—সব মসলা একসঙ্গে মেশানো থাকায় কারও কোনো মসলায় অ্যালার্জি বা অ্যাসিডিটির সংবেদনশীলতা থাকলে পরিমাণ বুঝে ব্যবহার করা ভালো।

সব মিলিয়ে তীব্র শীতের রাতে কিংবা সন্ধ্যার অবসরে এক কাপ হালকা গরম গোল্ডেন মিল্ক হতে পারে সহজ, ঘরোয়া ও আরামদায়ক সঙ্গী।

সূত্র: মেডিকেল নিউজ টুডে, হেলথলাইন

গল্পটি প্রেমের নয়, মানবিকতার

গল্পটি প্রেমের নয়, মানবিকতার

চীনের শানডং প্রদেশের জিনান শহরের বাসিন্দা ঝাং জি। হিসাবরক্ষকের চাকরি থেকে অবসর নিয়েছেন। অবসর নেওয়ার কিছুদিনের মধ্যে তিনি বিধবা হন। বলতে গেলে সে সময় তিনি স্বাধীন জীবনযাপন করছিলেন। ২০১২ সালের শুরুর দিকে বহু বছর পর সাবেক সহকর্মী ঝাং হংকুয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঝাং জি।

শী‌তে চুলের পরিচর্যা যেভাবে

শী‌তে চুলের পরিচর্যা যেভাবে

প্রতিটি ঋতু আসে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে। ঋতুভেদে তাপমাত্রা, আর্দ্রতা কিংবা সূর্যরশ্মির প্রভাব হয় ভিন্ন ভিন্ন। স্বাভাবিকভাবে চুল কিংবা ত্বকের যত্নেও তৈরি হয় পার্থক্য। হেমন্ত ঋতু এখন মাঝামাঝি পর্যায়ে আছে। পাওয়া যাচ্ছে শীতের আমেজ। ধীরে ধীরে বদলে যাচ্ছে আবহাওয়া।

আজকের রাশিফল: প্রেমে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের আশঙ্কা, গুজবে কান দেবেন না

আজ আপনার মনের ভেতর ঠিক বাংলাদেশের শেয়ারবাজার বা ডিএসই সূচকের মতো এক অদ্ভুত অস্থিরতা কাজ করবে। সকালের দিকে প্রচণ্ড এনার্জি নিয়ে ঘুম থেকে উঠলেও, দুপুরের দিকে ঢাকার ট্রাফিক জ্যামের মতোই আপনার সব কাজের গতি থমকে যেতে পারে।

জনপ্রিয় টার্গেট

১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সের প্রতিবেদন

ঠান্ডা আবহাওয়ায় চা কফি না, পান করুন গোল্ডেন মিল্ক

প্রকাশ: ০৯:২৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬