ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ কোনকিছু না কেনার দিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আসলে বাই নাথিং ডে হলো ‘আরও চাই, আরও চাই’ বলে মানুষের নিরন্তর চাওয়ার বিরুদ্ধে একটি নীরব ব্যক্তিগত অবস্থান নেওয়ার সুযোগ। এটি এক ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ। হ্যাঁ, এটি মাত্র একটি দিনেরই ব্যাপার। তবে বিষয়টি শুধু এক দিনের জন্য কেনাকাটা বাদ দেওয়া নয়, বরং এই বিশেষ দিনটিতে কেনাকাটা না করার তাৎপর্যই এখানে আসল। যেটুকু আছে সেটুকু দিয়েই একটি দিন যদি সবাই চালিয়ে নিতে পারে তাহলে জিনিসপত্রের অপচয় কতটা কমে যায়, একবার ভাবুন।

এই দিন নতুন ইলেকট্রনিক্স, নতুন গৃহস্থালি সামগ্রী, নতুন জামাকাপড় বা নতুন জুতা কিছুই কিনবেন না। এমনকি পুরোনো বা সেকেন্ড-হ্যান্ড কোনো জিনিসও নয়। অনলাইন বা কোনো চ্যারিটি শপ থেকেও কেনাকাটা নয়। মুদি বাজার নয়। গাড়ির তেল নয়। আক্ষরিক অর্থেই কিচ্ছু কিনবেন না। কিন্তু বাইরে বের হলেই ফুটপাত বা দোকান থেকে এটাসেটা কেনার বাতিক যাঁদের রয়েছে বা অনলাইনে যা পছন্দ হয় তাই অর্ডার করার অভ্যাস যাদের আছে, তাঁরা এ লেখাটি একবার পড়ুন। তারপর এই একটি দিন নিজেকে সংযত রাখা যায় কিনা ভাবুন।

বাজারে যাওয়া বাদ দিন এবং আপনার রান্নাঘরকে একটি কুকিং শো-এর মতো করে ভাবুন। স্টোরেজ, ফ্রিজ এবং ডিপ ফ্রিজের কোণায় যা কিছু পড়ে আছে, শুধু সেগুলো দিয়েই পুরো এক বেলার খাবার তৈরির চ্যালেঞ্জ নিন। এতে পড়ে থাকা উপকরণগুলো কাজে লাগবে এবং রাতের খাবার তৈরিটা বেশ মজার একটি ধাঁধায় পরিণত হবে।

নগদ টাকা, কার্ড এবং মোবাইলে পেমেন্ট করার অ্যাপগুলো বাড়িতে রেখে বাইরে বেরিয়ে পড়ুন। স্থানীয় কোনো পার্ক, প্রকৃতির কাছাকাছি কোনো পথ বা এমন কোনো পাড়ায় হেঁটে আসুন যেখানে খুব একটা যাওয়া হয় না—কিছু কেনার সামর্থ্য ছাড়া হাঁটলে চারপাশের পরিবেশ দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যায়। তখন দোকানের শোকেস দেখার বদলে আপনি সত্যিকার অর্থেই চারপাশের পৃথিবীটাকে খেয়াল করতে শুরু করবেন।

নতুন জিনিস কেনার বদলে নষ্ট বা পুরোনো হয়ে যাওয়া কোনো জিনিস ঠিক করতে এক ঘণ্টা সময় দিন। পোশাকের খুলে যাওয়া বোতামটি সেলাই করুন, রান্নাঘরের ছুরিগুলো ধার দিন, জুতা পরিষ্কার করুন অথবা বসার ঘরের আসবাবপত্রগুলো একটু অদলবদল করে সাজান— কোনো খরচ ছাড়াই ঘরে নতুনত্ব চলে আসবে।

পেঁয়াজ, রসুন তো বটেই; বাটা মসলাও পাশের দরজায় নক করে নিতে পারেন। আগেকার দিনে আমাদের মা-খালারা যেভাবে প্রতিবেশীদের সঙ্গে ভাব জমাতেন আরকি! রান্নার পর তাদেরও বাটিতে করে একটু খাবার পাঠান। কোনো প্রতিবেশী বা বন্ধুকে জিজ্ঞেস করুন যে, আপনার বেশ কিছুদিন ধরে প্রয়োজন বা শখ এমন কোনো জিনিস তাঁরা আপনাকে ধার দিতে পারবেন কি না। আর হ্যাঁ, ধার নেওয়া জিনিসটির কাজ শেষ হয়ে গেলে তা অবশ্যই ফেরত দিয়ে দেবেন।

আপনার রান্নাঘরের তাক আর ফ্রিজে তাকিয়ে দেখুন কী কী উপকরণ ইতিমধ্যে আপনার কাছে আছে এবং সেগুলোর সঙ্গে মানানসই একটি রেসিপি খুঁজে বের করুন। আলমারিতে অনেক দিন ধরে পড়ে থাকা এলোমেলো উপকরণগুলো কাজে লাগানোর এটি একটি দারুণ উপায়। আপনি বেকিংয়ে অভ্যস্ত নন? কেক, কুকিজ বা মিষ্টিজাতীয় খাবার বানানোর উপকরণ ঘরে নেই? তাহলে হাতের কাছে যা আছে তা দিয়েই সৃজনশীল কিছু করুন। কোনো সবজি রান্নার সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি খুঁজে বের করুন অথবা এমন কোনো পদ রাঁধুন যা আপনি আগে কখনো বানাননি।

সূত্র: ট্রেডিং মাই ওউন পাথ ও অন্যান্য

শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন

শীত থেকে রক্ষা পাওয়ার সহজ উপায় কী? অনেক উত্তর হয়তো পাওয়া যাবে এই প্রশ্নের। কিন্তু সহজ উপায়ের কথা আসলে চট করে বলে ফেলা যায়, পা গরম রাখতে হবে। হ্যাঁ, পা গরম রাখা শীত থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে সহজ উপায়গুলোর অন্যতম। সে জন্য আমরা মোজা পরি, জুতা পরি বা ন্যূনতম পা ঢেকে রাখার চেষ্টা করি।

আজকের রাশিফল: সন্ধ্যাবেলায় সুখবর আসবে, গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করবে

মেষ রাশির জাতক-জাতিকাদের আজ সকাল থেকেই মেজাজ থাকবে ঢাকার ট্রাফিক জ্যামের মতো থমথমে, তবে দুপুরের পর তা মেট্রোরেলের গতিতে এগোতে শুরু করবে। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, আজ আপনার পকেটের অবস্থা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের মতোই টানটান থাকতে পারে, তাই অযথা অনলাইনে ‘অ্যাড টু কার্ট’ করা থেকে বিরত থাকুন।

যে কারণে একসঙ্গে খাওয়ার সুযোগ খোঁজে মানুষ

মনুষ্যজাতির মধ্যে ছোট ছোট দলে একসঙ্গে বসে খাবার খাওয়ার অভ্যাস হাজার বছরের পুরোনো। বন্ধুদের সঙ্গে বাইরে খেতে যাওয়া, পরিবারের সদস্য বা প্রিয়জনদের নিয়ে রাতের খাবার বা ছুটির দিনে একসঙ্গে খাওয়ার চেষ্টা প্রায় সবাই ই করেন। কিন্তু একসঙ্গে খাওয়ার এই অভ্যাস কি কেবল ক্ষুধা মেটানোর জন্য, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে

জনপ্রিয় টার্গেট

কুয়াকাটায় পার্কিংয়ে রাখা জিপে আগুন, মালিকের দাবি নাশকতা

আজ কোনকিছু না কেনার দিন

প্রকাশ: ০৩:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬