সপ্তাহে দুই থেকে তিন দিন ঠোঁটের যত্ন নিতে হবে। বাইরে থেকে ফিরে অলিভ অয়েল ম্যাসাজ করে লিপস্টিক তুলতে হবে। মুখ ধোয়ার পর লিপবাম লাগাতে হবে। সপ্তাহে দুই দিন চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে ঠোঁট স্ক্র্যাব করলে উপকার পাওয়া যায়। দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগালে কালচে ভাব ধীরে ধীরে কেটে যাবে।
গোসল বা ত্বক পরিষ্কার করার পরপরই ত্বকে ওয়াটার বেসড ময়শ্চারাইজার লাগাতে হবে। যাঁরা দিনের বেশির ভাগ সময় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন, তাঁদের ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে। কারণ, সারাক্ষণ এসির নিচে থাকলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। ফলে রাতে একটু বেশি করে ময়শ্চারাইজার ত্বকে লাগিয়ে ঘুমাতে গেলে ত্বক সুন্দর থাকবে। ময়শ্চারাইজারের পরিবর্তে গোলাপজল, গ্লিসারিন ও পানির মিশ্রণও ত্বকে ব্যবহার করতে পারেন। এতে ত্বক মসৃণ ও সুন্দর থাকার পাশাপাশি ত্বকের ময়লাও কাটবে।
পছন্দের প্রিয় টি-শার্ট বা দামি পোশাকটি ওয়াশিং মেশিন কিংবা ড্রায়ার থেকে বের করার পর দেখলেন, তা সংকুচিত হয়ে এক সাইজ ছোট হয়ে গেছে! এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি কমবেশি অনেককে হতে হয়। কাপড়ের প্রকৃতি না বুঝে হঠাৎ ভুল তাপমাত্রায় ধোয়া, অতিরিক্ত তাপে শুকানো কিংবা কড়া রোদে দেওয়ার কারণে কাপড়ের সুতার….
কনকনে ঠান্ডা, মুষলধারে বৃষ্টি কিংবা বরফে ঢাকা চারপাশ। নরওয়ের মানুষদের কাছে এমন আবহাওয়া খুবই স্বাভাবিক। তাই আবহাওয়া যেমনই হোক না কেন, ঘরের দরজা খুলে প্রকৃতির মাঝে বেরিয়ে পড়া নরওয়েজিয়ানদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
দৈনিক টার্গেট 






















