বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট হতে হবে। উভয়ের বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি (সম্প্রসারিত) থাকতে হবে।
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণ থাকতে হবে। ডার্করুমের কাজ, ক্যামেরা ব্যবহার ও ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা প্রয়োজন।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট হতে হবে। নারী ও পুরুষ উভয়ের বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি (সম্প্রসারিত) থাকতে হবে।
বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত বৈধ মোটরসাইকেল চালানোর লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোগ্রাফিক ল্যাবরেটরির ডার্করুমে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যামেরা পরিচালনা ও ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত।

দৈনিক টার্গেট 























