মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

খুব চেনা গল্প ধারাবাহিকটির চিত্রনাট্য রচনা করেছেন শাহাবুদ্দিন আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু, তাহমিনা সুলতানা মৌসহ অনেকে।

নতুন ধারাবাহিক নিয়ে মীর সাব্বির বলেন, ‘খুব চেনা গল্প আমাদের জীবনেরই গল্প। আমাদের জীবনে নানা সময়ে ঘটে যাওয়া নানা রকমের গল্প। পারিবারিক মূল্যবোধ, পারিবারিক বন্ধনের গল্প। আমাদের জীবনের এসব চেনা গল্প নিয়ে কিন্তু আমরা বেশি ভাবি না। অনেক সময় আমাদের মা-বাবাকে বুঝতে পারি না, কিন্তু যখন নিজেরা মা-বাবা হই, তখন ঠিকই আমাদের সেই ভুলগুলো বুঝতে পারি। এমন আরও অনেক বিষয় উঠে আসবে এই ধারাবাহিকে।’

অভিনেত্রী ডলি জহুর বলেন, ‘সাব্বিরের অনেক নাটকে অভিনয় করেছি। অভিনেতা হিসেবে সাব্বির যতটা সিনসিয়ার তারচেয়ে বেশি সিনসিয়ার পরিচালক হিসেবে। এই নাটকেও সেই প্রমাণ আবার পেলাম।’

শাহেদ আলী বলেন, ‘একজন পরিচালক হিসেবে সাব্বির ভীষণ মনোযোগী। শুটিং চলাকালীন বোঝা যায় না, কত কঠিন একটা কাজ সে খুব সহজে করে নিচ্ছে। পরিচালক হিসেবে সাব্বির অনেক ডেডিকেটেড।’

দীপা খন্দকার বলেন, ‘সাব্বির আমার বন্ধু। তার পরিচালনায় এর আগেও কাজ করেছি। সে পরিচালনায় কোনো রকম ছাড় দেয় না। এ কারণেই তার নাটকগুলো দর্শকের কাছে সমাদৃত হয়। সাব্বির তার প্রতিটি নাটকেই জীবনের গল্প বলার চেষ্টা করে।’

মীর সাব্বিরের নির্দেশনা প্রসঙ্গে তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘সাব্বির ভাইয়ের কাজে একটা স্বাচ্ছন্দ্যবোধ, আরামবোধ আছে। নিজের চরিত্র নিয়ে বেশি ভাবতে হয় না। সাব্বির ভাই-ই সবকিছু এত সহজ করে দেন যে মন দিয়ে শুধু অভিনয়টা করতে পারলেই চরিত্র দাঁড়িয়ে যায়। আমি খুব আশাবাদী খুব চেনা গল্প ধারাবাহিকটি নিয়ে।’

মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির ‘চার্লস জেভিয়ার’ শেক্সপিয়রীয় গাম্ভীর্য ও অভিনয়ের গভীরতা যোগ করা ধ্রুপদি প্রশিক্ষণপ্রাপ্ত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মারা যান তিনি।

শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত। আগামী এক বছরের জন্য পদটিতে অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে এ তথ্য।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে যুবকের মৃত্যু, আহত ২

মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’

প্রকাশ: ১০:৩৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬