ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যালেন স্বপনের নতুন সিজনে নেই মিথিলা, যুক্ত হচ্ছেন প্রভা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

প্রথম দুই সিজনে নাসির উদ্দিন খানের সঙ্গে ছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। শায়লা চরিত্রে তিনিও ছিলেন বেশ আলোচনায়। জানা গেছে, তৃতীয় সিজনে অ্যালেন স্বপন হয়ে নাসির উদ্দিন খান ফিরলেও থাকছেন না মিথিলা। এবার নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন সাদিয়া জাহান প্রভা।

মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত অক্টোবরে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন। মূলত এ কারণে অ্যালেন স্বপনের নতুন সিজনে যুক্ত হতে পারেননি মিথিলা। জানা গেছে, শেষ পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করেছিল সিরিজটির টিম।

ইতিমধ্যে শুরু হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর শুটিং। তবে প্রভা এখনো শুটিংয়ে যোগ দেননি; এ মাসের শেষ দিকে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসের মাঝামাঝি সিরিজটির শুটিং শেষ হবে। এতে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ।

আনুষ্ঠানিক ঘোষণার আগে নতুন সিজন নিয়ে বিস্তারিত কিছু বলতে না চাইলেও গত মাসে এক সাক্ষাৎকারে শিহাব শাহীন জানিয়েছিলেন, এবার দেখা যাবে নতুন গল্প, যুক্ত হবে বেশ কিছু নতুন চরিত্র। জানা গেছে, এই সিজনের গল্পের প্রেক্ষাপট হবে ঢাকা শহরকেন্দ্রিক।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার জয়পুরহাটে

নব্বইয়ের দশক থেকে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ শিকড়ের সন্ধানে স্টুডিওর চার দেয়াল থেকে বেরিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তুলে ধরছে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান।

আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু

আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু

এক বছরের বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন চিত্রনাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু। গত বছরের অক্টোবরে তাঁর শরীরে ক্যানসার শনাক্তের পর থেকে চলছে চিকিৎসা। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের…

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আজ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি। আজ চ্যানেল আইয়ে প্রচার হবে ‘রুনা মহল’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া আগামীকাল সংগীতশিল্পী বশির আহমেদ সম্মাননা অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হবে আজীবন সম্মাননা।

জনপ্রিয় টার্গেট

অ্যালেন স্বপনের নতুন সিজনে নেই মিথিলা, যুক্ত হচ্ছেন প্রভা

প্রকাশ: ০৯:৩৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬