আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অমানুষ হলো মানুষ’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
  • ৫৮৮ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার ঢাকাসহ দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা ‘অমানুষ হলো মানুষ’। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ডিপজল।

শহর থেকে পড়াশোনা শেষ কর গ্রামে ফেরেন মায়া। তাঁর ইচ্ছা, গ্রামের স্কুলে শিক্ষকতা করবেন। গাঁয়ের ছেলেমেয়েদের লেখাপড়া শেখাবেন। কিন্তু এলাকায় ফিরে দেখতে পান, স্থানীয় একজন স্কুলের জায়গা দখল করে মাদকের আখড়া বসিয়েছেন। গ্রামের কিছু মানুষকে সঙ্গে নিয়ে জায়গাগুলো দখলমুক্ত করতে করতে চান মায়া। কাজটি করতে গিয়ে ওই মানুষটির সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। একটা পর্যায়ে জীবনের হুমকির মুখে পড়েন মায়া। এগিয়ে আসেন জয় চৌধুরী। এমনই চেনা গল্পের সিনেমা ‘অমানুষ হলো মানুষ’।

ডিপজল মৌ| অমানুষ হলো মানুষ

মুক্তি প্রসঙ্গে সিনেমার পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘গত মাসে মুক্তির কথা ছিল। কিন্তু ছাত্র আন্দোলনে কারণে পেছাতে হয়েছে। যদিও আন্দোলনের রেশে দর্শকখরা এখনো শেষ হয়নি। এখন আবার কয়েকটি জেলায় বন্যা। তারপরও নতুন সিনেমা মুক্তি দিতে হবে। তা না হলে দর্শকের হলমুখী হওয়ার আগ্রহ একেবারেই কমে যাবে।’

সিনেমাটি মায়া চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। সিনেমাটি নিয়ে প্রত্যাশা আছে মৌ খানের। তিনি বলেন, ‘সামাজিক সিনেমাতে দর্শকের একটা আগ্রহ থাকে। এটি সেই ধরনের সিনেমা। ভালো লাগবে।’

তবে এ সময়ে দর্শকের হলমুখী না হওয়ার ঝুঁকিও আছে, জানালেন মৌ। তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনে রেশ, হঠাৎ করে বন্যা—দুটি বিষয়ের কারণে দর্শক কতটা হলমুখী হবেন, তা বলা মুশকিল। তারপরও অনেক দিন নতুন সিনেমার মুক্তি নেই। সিনেমার স্বার্থে কাউকে না কাউকে ঝুঁকি নিতেই হবে।’ এ ছাড়া আরও সিনেমাতে অভিনয় করেছেন জয় চৌধুরী, বড়দা মিঠু প্রমুখ।

জনপ্রিয় টার্গেট

আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অমানুষ হলো মানুষ’

প্রকাশ: ০৪:৪৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪