
ডাক্তারের কথা শুনে পাগলের মতো কেঁদেছিলাম: তানিয়া বৃষ্টি
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ১১:০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- ৫৫ বার পঠিত হয়েছে
ডাক্তার নাকি বলেছিলেন, আপনি আর চার-পাঁচ বছর বাঁচবেন? এটা কি সত্যি?
হ্যাঁ, ভারতে আমার দ্বিতীয় সার্জারির আগের কথা এটা। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালের অনকোলজিস্ট আমার সব রিপোর্ট দেখার পর এ কথা বলেছিলেন। সেদিন জীবনে প্রথম এত বড় ধাক্কা খাই। ডাক্তারের কথা শুনে পাগলের মতো কেঁদেছিলাম।
এখনো আমার কেমোথেরাপি চলছে। ডিসেম্বরে শেষ হবে। এরপর আবার সব টেস্ট করাতে হবে। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসাপদ্ধতি ঠিক করবেন ডাক্তারেরা। তবে এখন আগের চেয়ে অনেক ভালো আছি। সার্জারির পর ঘুমাতে কষ্ট হতো, দুর্বল লাগত, মাথা ঘোরা ও বমি হতো। রেডিওথেরাপির সেই কঠিন সময় শেষে ধীরে ধীরে এখন স্বাভাবিকতার দিকে যাচ্ছি। তার পরও আমি তো গ্লিওব্লাস্টোমা পেশেন্ট, এর কোনো স্থায়ী নিরাময় নেই। তাই টিউমার আবার বাড়তেও পারে। সবার কাছে শুধু দোয়া চাই।
গত ডিসেম্বরে। শুটিংয়ের সময় টানা কয়েক দিন তীব্র মাথাব্যথা হচ্ছিল। মাথাব্যথা নিয়ে কাজ করার সময় একদিন বমি হলে হাসপাতালে ভর্তি হই। পরদিন রিপোর্ট পাওয়ার পর জানতে পারি ব্রেন টিউমার হয়েছে। প্রথমে দেশেই চিকিৎসা শুরু করি। এরপর উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাই। সেখানে দ্বিতীয় সার্জারি হয়। সার্জারির পর লাইফ সাপোর্টেও থাকতে হয়েছিল আমাকে। পুরোটা সময় আমার মা ও বোন আমাকে শক্ত করে ধরে রেখেছেন। ইন্ডাস্ট্রির অনেকে খোঁজখবর নিয়েছেন। সহকর্মীরাও খোঁজখবর নিয়েছেন।
হ্যাঁ, ইকসান রনির ‘অংশীদার’ নাটকের শুটিং করেছি। আমাদের সমাজের বাস্তব চিত্র নিয়ে এই নাটকের গল্প। বাবার মৃত্যুর পর দুই বোনের মাঝে শুরু হওয়া সম্পর্কের টানাপোড়েন, সম্পত্তির ভাগ–বাঁটোয়ারা, চাচা ও তাঁর পরিবারের অন্যায় আচরণ এবং এর বিরুদ্ধে বড় বোনের রুখে দাঁড়ানো—এসব নিয়েই নাটকের গল্প। প্রতিবাদী বড় বোনের চরিত্রে অভিনয় করেছি আমি। এই নাটক দিয়ে ৯ মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। ডাক্তারেরা তো প্রথমে শুটিংয়ের অনুমতি দিতে চাননি। আমাকে একদম না করে দিয়েছিলেন তাঁরা। কিন্তু অভিনয় আমার শান্তির জায়গা। অনেক দিন কাজ করতে না পেরে আরও হতাশ হয়ে পড়ছিলাম। তাঁদের অনেক অনুরোধ করে শুটিংয়ের অনুমতি নিয়েছি।
ক্যামেরা আর শুটিং ইউনিট তো খুব স্বস্তির বিষয় আমার জন্য। ২০১৩ সালে যখন প্রথম কাজ শুরু করেছিলাম, এদিনও ঠিক সে রকম অনুভূতি হচ্ছিল। নির্মাতা থেকে শুরু করে ইউনিটের সবাই খুব আন্তরিক ছিলেন। সবাই আমার খেয়াল রাখছিলেন, বারবার জানতে চাইছিলেন আমি ঠিক আছি কি না। যেমন আমার পরিবারের সদস্যরা খেয়াল রাখে। মিডিয়ার শিল্পী, সহশিল্পী ও কলাকুশলীরা আমার একটা পরিবার, আমার জীবনের অংশ। এই পরিবারকে খুব মিস করেছি। আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে আবার কাজে ফিরতে পেরেছি।
এই একটি নাটক করতেই তো ডাক্তারকে অনেক অনুরোধ করতে হয়েছে। বারবার তো আর অনুরোধ করা যায় না। কারণ, আমি এখনো শতভাগ সুস্থ নই। তাই আবার কবে নতুন নাটকের শুটিং করব, তা বলতে পারছি না। আবার যদি কোনো গল্প আমাকে টানে, তখন হয়তো করব, ইনশা আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে তোলেন।

শৌখিন থিয়েটারের নতুন নাটক ‘পালিয়ে বেড়ায়’
মঞ্চে আসছে নাট্যদল শৌখিন থিয়েটারের নতুন নাটক ‘পালিয়ে বেড়ায়’। মনোজ মিত্র রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু। এটি শৌখিন থিয়েটারের ১২তম প্রযোজনা। ১০ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে পালিয়ে বেড়ায় নাটকের…
-fc24e2-256x144.webp)
কিংবদন্তিদের গল্প নিয়ে বিটিভির নতুন অনুষ্ঠান
দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান ব্যক্তিদের জীবন, কর্ম, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান। আজ থেকে প্রচার শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’ শিরোনামের অনুষ্ঠানটি। দেখা যাবে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রোববার রাত ১০টায়।

তাহমিমা আনামের উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ
বাংলাদেশে জন্ম নেওয়া খ্যাতিমান ব্রিটিশ লেখিকা তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টিভি সিরিজ। এমি-মনোনীত চিত্রনাট্যকার অ্যালিসন ব্রাউনের সঙ্গে যৌথভাবে এই সিরিজের চিত্রনাট্য সাজাচ্ছেন তাহমিমা নিজেই।



























