ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ বছরের অর্জন, ঐতিহ্য ও স্বপ্নে এগিয়ে চলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

শহীদ স্মৃতিসৌধ, মুক্তবাংলা, কেন্দ্রীয় মসজিদ ও শহীদ মিনার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে আছে। মীর মুগ্ধ সরোবর, প্যারাডাইস রোড, পুকুরপাড়, ঝাল চত্বর ও বটতলা শিক্ষার্থীদের আড্ডা, বন্ধুত্ব ও স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। ১৭৫ একরের এই ক্যাম্পাস তাই শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ও সম্ভাবনার অনন্য ঠিকানা।

ব্রিটিশ আমল থেকে শতাধিক বছরের আন্দোলন ও জনদাবির ফলে ১৯৭৬ সালের ১ ডিসেম্বর সরকারিভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। ১৯৭৭ সালে মক্কার এক সম্মেলনের সুপারিশে ১৯৭৯ সালের ২২ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৮০ সালের ২৭ ডিসেম্বর প্রতিষ্ঠার আইন পাস হয় এবং ১৯৮১ সালের ৩১ জানুয়ারি ৩০০ শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ক্যাম্পাসের স্থান নিয়ে নানা জটিলতার পর ১৯৯০ সালের ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে কুষ্টিয়ায় স্থানান্তরিত হয় এবং ১৯৯২ সালের ১ নভেম্বর বর্তমান শান্তিডাঙ্গা-দুলালপুর ক্যাম্পাসে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে নয়টি অনুষদ, ৩৮টি বিভাগ ও একটি ইনস্টিটিউট নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত, যাঁদের মধ্যে ২০ জন বিদেশি। শিক্ষক ৪১৭ জন, কর্মকর্তা ৪৮৬ জন, সহায়ক (টেকনিক্যাল) কর্মচারী ৮১ জন এবং সাধারণ কর্মচারী (পিআরএল) ৩৭ জন।

দুটি অনুষদ দেশের একমাত্র পূর্ণাঙ্গ ইসলামী ধর্মতাত্ত্বিক অনুষদ হিসেবে পরিচিত। ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের অধীনে রয়েছে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কম্পারেটিভ তাফসীর এবং আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগ। ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদে বর্তমানে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ চালু আছে। মুসলিম ফিলোসফি, ইসলামিক আকিদা ও কম্পারেটিভ রিলিজিয়ন নামে আরও তিনটি বিভাগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আইন অনুষদের ‘আল-ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগে প্রচলিত আইন ও ইসলামী শরিয়াহ আইনের সমন্বিত শিক্ষা দেওয়া হয়।

২০২৫-২৬ অর্থবছরের ১৯২ কোটি ২২ লাখ টাকার বাজেটে গবেষণা ও উদ্ভাবন খাতে বরাদ্দ ৩ কোটি ১৩ লাখ টাকা, যা মোট বাজেটের মাত্র ১.৬৩ শতাংশ। আগের বছরের চেয়ে বাড়লেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। প্রতিষ্ঠার পর থেকে ৮৫৫ জন এমফিল ও ৭৪৯ জন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ১০২ জন এমফিল ও ১২৫ জন পিএইচডি গবেষণায় নিয়োজিত। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় প্রতি বছরই এখানকার শিক্ষক-শিক্ষার্থীরা স্থান পান। এডি সায়েন্টিফিক ইনডেক্স অনুযায়ী ১১৬ জন গবেষক আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত।

স্কোপাস ডাটাবেসে এ পর্যন্ত ১,৮১৬টি এবং ওয়েব অব সায়েন্সের ২০২৫ সালের প্রোফাইল অনুযায়ী ১৫২টি গবেষণাপ্রবন্ধ প্রকাশিত হয়েছে। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইবির অবস্থান ৩৬২তম।

এ পর্যন্ত চারটি সমাবর্তন হয়েছে: ১৯৯৩ সালের ২৭ এপ্রিল, ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর, ২০০২ সালের মার্চে এবং ১৬ বছর বিরতির পর ২০১৮ সালের ৭ জানুয়ারি। পঞ্চম সমাবর্তন আগামী ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। প্রস্তুতি ও নিবন্ধন প্রক্রিয়া চলমান এবং আচার্য ও রাষ্ট্রপতি সভাপতিত্ব করতে সম্মতি জানিয়েছেন।

১৯৭৯ সালে আইন দ্বারা প্রতিষ্ঠিত এই উচ্চতর গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে এবং ২০২২ সালে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে। এর কার্যক্রমের মধ্যে রয়েছে গবেষণার প্রসার, জার্নাল প্রকাশ এবং বিএড, এমএড, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানসহ বিভিন্ন ডিগ্রি, ডিপ্লোমা ও ভাষা কোর্স (বাংলা, ইংরেজি, আরবি, চীনা, কোরিয়ান, জাপানি)। এর অধীনে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, অনুবাদ ও প্রকাশনা ব্যুরো, মধ্যপ্রাচ্য অধ্যয়ন ও মুসলিম বিশ্বের ভাষা শিক্ষা ইনস্টিটিউট এবং ইবি ল্যাবরেটরি স্কুল ও কলেজ রয়েছে।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবি জানিয়ে আসছিলেন। ২০১০ সালে আইন সংশোধন হলেও তাতে এ বিষয় অন্তর্ভুক্ত হয়নি। জুলাই গনঅভ্যুথানের পর দাবি জোরালো হলে ২০২৫ সালের ২২ আগস্ট সাধারণ শিক্ষার্থীরা ‘ইকসু গঠন আন্দোলন’ প্ল্যাটফর্ম গঠন করেন এবং ‘মুভমেন্ট ফর ইকসু’ ও ‘মার্চ ফর ইকসু’ কর্মসূচি পালন করেন। ২৭ আগস্ট প্রশাসন গঠনতন্ত্র ও নির্বাচন বিধিমালা প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন করে। ২৭১তম সিন্ডিকেট সভায় গঠনতন্ত্র অনুমোদনের পর তা ইউজিসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং হল সংসদে ১৫টি পদ থাকবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীদের জন্য মোট আটটি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছাত্রদের জন্য পাঁচটি এবং ছাত্রীদের জন্য তিনটি হল। আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ে আরও দুটি ১০ তলাবিশিষ্ট ছাত্র হল ও দুটি ১০ তলাবিশিষ্ট ছাত্রী হল নির্মাণাধীন রয়েছে। পাশাপাশি শহীদ আনাস হলের আরও একটি ১০ তলাবিশিষ্ট ব্লক নির্মাণের কাজ চলছে। তবে আসনসংকটের কারণে বিশেষ করে ছাত্রী হলগুলোতে আবাসন পরিস্থিতি বেশ সংকটপূর্ণ। শিক্ষার্থীদের গাদাগাদি করে থাকতে হচ্ছে। খালেদা জিয়া হলে ৩৯৬টি আসন থাকলেও সেখানে সাত শতাধিক ছাত্রী অবস্থান করছেন বলে জানা গেছে। হলটির বড় কক্ষে একসঙ্গে ৮০ জনের বেশি ছাত্রীকে থাকতে হচ্ছে। অন্য ছাত্রী হলগুলোর চিত্রও প্রায় একই। চারজনের জন্য নির্ধারিত কক্ষে ১৬ জন পর্যন্ত ছাত্রী অবস্থান করছেন। শ্রমিক সংকট ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে নতুন হলগুলোর নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হচ্ছে না। এ পর্যন্ত আবরার ফাহাদ হলের ৯৭ শতাংশ, ছাত্র হল-২-এর ৭৫ শতাংশ, ছাত্রী হল-১-এর ৭৫ শতাংশ, ছাত্রী হল-২-এর ৭৪ শতাংশ এবং শহীদ আবরার ফাহাদ হলের দ্বিতীয় ব্লকের ৮৫ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নির্মাণাধীন হলগুলোর কাজ শেষ হলে নতুন করে প্রায় ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৩৯ শতাংশ আবাসন সুবিধার আওতায় আসবে।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এমএসসি শিক্ষার্থী নিয়াজ মুস্তাকিম ‘ইন্টেলিজেন্ট স্মার্ট অ্যান্ড ভার্সেটাইল হোম সিকিউরিটি সিস্টেম’ উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে দরজা, বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পরিচালনার পাশাপাশি গ্যাস লিকেজ ও অগ্নিকাণ্ডের সতর্কবার্তা পাওয়া যায়। জৈবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের গবেষকরা ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে টিস্যু কালচারের মাধ্যমে বাংলাদেশের আবহাওয়ায় ইভিনিং প্রিমরোজ ফুল চাষে সফল হয়েছেন। এডি সায়েন্টিফিক ইনডেক্সের ২০২১ সালের বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ১৭ জন শিক্ষক স্থান পান।

মীর মুগ্ধ সরোবর: ক্যাম্পাসের পশ্চিম প্রান্তের এই সরোবর একসময় ‘ইবি লেক’ ও পরে ‘মফিজ লেক’ নামে পরিচিত ছিল। প্রচলিত কাহিনি অনুযায়ী, মফিজ নামের এক প্রেমিকের আত্মাহুতির ঘটনা থেকে এই নাম। শীতে অতিথি পাখির আগমনে এর সৌন্দর্য বেড়ে যায়।

ঝাল চত্বর ও প্যারাডাইস রোড: ঝালমুড়ি, শিঙারা, পুরি, পেঁয়াজি ও লাল চায়ের আড্ডায় ঝাল চত্বর প্রতিদিন মুখর থাকে। উপাচার্যের বাসভবনের সামনের নিরিবিলি প্যারাডাইস রোড শিক্ষার্থীদের বন্ধুত্ব ও প্রেম-বিরহের সাক্ষী; দুই পাশের উঁচু আমলকী গাছ এর সৌন্দর্য বাড়িয়েছে।

পুকুরপাড়: শানবাঁধানো ঘাট, বটবৃক্ষের ছায়া ও সবুজ ঘাসে ঘেরা এ স্থানে শিক্ষার্থীরা গল্প, গান, গিটার ও বই পড়ায় সময় কাটান।

ঐতিহাসিক বটতলা: অনুষদ ভবনসংলগ্ন দুটি বটগাছ ঘিরে গড়ে ওঠা এ স্থান গরমে শিক্ষার্থীদের আশ্রয় এবং জুলাই আন্দোলনের সূচনালগ্নের জমায়েত ও বিক্ষোভের অন্যতম কেন্দ্র।

লাল বাস: লাল দ্বিতল বাসগুলো শিক্ষার্থীদের কাছে শুধু বাহন নয়, আবেগ ও স্মৃতির অংশ। এসব বাসে আড্ডা, গান আর খুনসুটিতে প্রতিটি যাত্রা আনন্দময় হয়ে ওঠে।

কেন্দ্রীয় মসজিদ: ২.২৫ হেক্টর জায়গাজুড়ে নির্মিত চারতলা বর্গাকৃতির এ মসজিদ সিরামিক ও শ্বেতপাথরে সজ্জিত। ১৯৯৪ সালে নির্মাণ শুরু হলেও কাজ এখনো শেষ হয়নি। সম্পন্ন হলে প্রায় ১৭ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন। এজন্য আরও প্রায় ৫০ কোটি টাকা প্রয়োজন।

শহীদ স্মৃতিসৌধ: ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে ২০০১ সালে মুনতাসীর মামুন, হাশেম খান ও রবিউল ইসলামের নকশায় নির্মিত। দেওয়ালচিত্রে কাজী নজরুল ইসলাম, পাগলা কানাই, লালন ফকির, মীর মশাররফ হোসেন ও রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী স্থান পেয়েছে।

মুক্তবাংলা: ১৯৯৬ সালের ১৬ ডিসেম্বর প্রশাসন ভবনের পূর্ব পাশে স্থপতি রশিদ আহমেদের নকশায় নির্মিত। সাতটি স্তম্ভ ও গম্বুজের ওপর মুষ্টিবদ্ধ হাতের রাইফেল মুক্তিযুদ্ধ ও সাত সদস্যের মুজিবনগর সরকারের প্রতীক।

শহীদ মিনার: প্রতিষ্ঠার ৩২ বছর পর ২০১১ সালে নির্মিত। দৈর্ঘ্য ১১৬ ফুট, প্রস্থ ৭৫ ফুট, মূল বেদির উচ্চতা ৯ ফুট। তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন: ক্যাম্পাসের অন্যতম বৃহৎ, শীতাতপ নিয়ন্ত্রিত এই ছাত্র-শিক্ষক মিলনায়তন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এখানে ক্যাফেটেরিয়া ও বিভিন্ন সংগঠনের কার্যালয় রয়েছে।

সততা ফোয়ারা: শহীদ মিনার ও শহীদ স্মৃতিসৌধের মাঝখানে সাবেক এক শিক্ষার্থীর অর্থায়নে নির্মিত। সন্ধ্যায় ঝরনাধারা ও আলোকসজ্জা এটিকে আকর্ষণীয় অবসরযাপনের স্থান করে তুলেছে।

কেন্দ্রীয় গ্রন্থাগার: ‘খাদেমুল হারামাইন বাদশা ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার’ সৌদি বাদশাহর সহায়তায় নির্মিত। এখানে প্রায় ১ লাখ ৮ হাজার বই, ৩০ হাজার পাণ্ডুলিপি, ১৯ হাজারের বেশি বিদেশি জার্নাল এবং অনলাইনে ৫০ হাজার বই রয়েছে। একসঙ্গে প্রায় ৬০০ জন পড়তে পারেন। ১৯৮৪ সালে কার্যক্রম শুরু এবং ১৯৯৫ সালের ২৫ আগস্ট নিজস্ব ভবন নির্মিত হয়। এখানে ৩৭১টি পিএইচডি ও ৫৪৭টি এমফিল গবেষণাপত্র সংরক্ষিত আছে।

উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান বলেন, ‘৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রতিষ্ঠাকালীন লক্ষ্য বাস্তবায়নে বর্তমান প্রশাসন ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কাজ করছে। এর অংশ হিসেবে মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলামি শিক্ষা এবং অমুসলিম শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ স্টাডিজ কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। ইন্ডাস্ট্রিসংশ্লিষ্ট কোর্স চালুর উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীরা চাকরির প্রতিযোগিতায় মূলধারার শিক্ষার্থীদের সমানভাবে অংশ নিতে পারেন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি।’

অ্যারো জিনিয়াসে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

জাতীয় পর্যায়ের রোবোটিকস ও অ্যারোস্পেস প্রতিযোগিতা ‘ন্যাশনাল অ্যারো জিনিয়াস কম্পিটিশন ২০২৬’-এর স্পেস রোবোটিকস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) মার্স রোভার টিম। ১৯ নভেম্বর বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটি (এএউবি)…

যুক্তিতর্কের আয়োজনে মুখর মাইলস্টোন কলেজ

একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে ২২তম আন্তশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। কলেজের ডিবেটিং ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলা ও ইংরেজি ভাষায় অংশ নেয় নবম থেকে দ্বাদশ শ্রেণির ছয় শতাধিক শিক্ষার্থী।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১: উপকূলের মানুষের কথা বললেন ববির সোহেল রানা

জলবায়ু পরিবর্তন কারও কাছে তাপমাত্রা বৃদ্ধির পরিসংখ্যান, কারও কাছে নীতিনির্ধারণী আলোচনার বিষয়। তবে বাংলাদেশের উপকূলীয় মানুষের কাছে এর অর্থ ঘূর্ণিঝড়ে ঘর হারানো, নদীভাঙনে বসতভিটা বিলীন হওয়া, কৃষিজমিতে লবণাক্ততা ছড়িয়ে পড়া কিংবা সুপেয় পানির জন্য সংগ্রাম।

জনপ্রিয় টার্গেট

সন্তানের সামনে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা, ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

৪৮ বছরের অর্জন, ঐতিহ্য ও স্বপ্নে এগিয়ে চলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০৬:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬