ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি শিক্ষাবর্ষেই চালু হচ্ছে নতুন তিন সরকারি মেডিকেল কলেজ, আসন কত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

নতুন এই তিনটি কলেজে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির হালনাগাদকৃত চূড়ান্ত আসন তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ১৬ নভেম্বর ভর্তি নীতিমালা হালনাগাদ সংক্রান্ত সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ৫০টি করে মোট ১০০টি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে এই নতুন মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হচ্ছে। গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কলেজটি স্থাপনের সরকারি মঞ্জুরি দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই শিক্ষা কার্যক্রম শুরু হবে। এ জন্য হাসপাতাল ভবনের দুটি তলা শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরির উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, সরকারি কর্মচারী হাসপাতালে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। হাসপাতালটিকে কেন্দ্র করে মেডিকেল কলেজ চালু হওয়ায় বিদ্যমান চিকিৎসা অবকাঠামোকে চিকিৎসা শিক্ষার কাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

বগুড়া ও আর্মি মেডিকেলে আসন বৃদ্ধি, বেসরকারি দুই কলেজের ভর্তি স্থগিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আসন সংখ্যা ২০০টি থেকে বাড়িয়ে ২২০টি করা হয়েছে। গত ৫ নভেম্বর কলেজটির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

অন্যদিকে, সেনাবাহিনী পরিচালিত পাঁচটি মেডিকেল কলেজের (বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুর) মধ্যে বগুড়া ও কুমিল্লা আর্মি মেডিকেল কলেজে ১০টি করে মোট ২০টি আসন বাড়ানো হয়েছে। এর ফলে পাঁচটি আর্মি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ২৫০টি থেকে বেড়ে ২৭০ টিতে দাঁড়িয়েছে। এ ছাড়া ঢাকার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি এবং চট্টগ্রামের নেভি মেডিকেল কলেজে ৫০টি আসন বহাল রয়েছে।

এদিকে, দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন সংখ্যা পুনর্নির্ধারণ করা হয়েছে এবং নীতিমালা ও মানদণ্ড পূরণ না করায় দুটি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের গত ২৫ নভেম্বরের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে (সামরিক বাহিনী পরিচালিত ৭টি বাদে) মোট ১০৮টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ৪০টি সরকারি এবং ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজ।

নতুন তিনটি কলেজ যুক্ত হওয়ায় দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০টি এবং ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ৬ হাজার ২১ টি।

এ ছাড়া ডেন্টাল শিক্ষার ক্ষেত্রে দেশের ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ১ হাজার ৩৬০টি আসন নির্ধারিত রয়েছে।

বেরোবিতে কর্মকর্তাকে মারধর, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি-সম্পাদকসহ বহিষ্কার ৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে…

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান

এনসিটিবি চেয়ারম্যান জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২.৯৭ শতাংশ পিডিআই ও ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এর বাইরে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপা হচ্ছে বলেও জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু

‎এবার মোট পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ইউনিটগুলো হলো বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট…

জনপ্রিয় টার্গেট

পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চলতি শিক্ষাবর্ষেই চালু হচ্ছে নতুন তিন সরকারি মেডিকেল কলেজ, আসন কত

প্রকাশ: ০১:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬