ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩৩ সালের মধ্যে ১০ লাখ কর্মসংস্থান চায় বেসিস সংস্কার পরিষদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর কাছে ১০ দফা সুপারিশ তুলে ধরে পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের উপদেষ্টা ও বেসিস সহায়ক কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. মিজানুর রহমান।

আইসিটি খাতের অতীত অনিয়মের প্রসঙ্গে বক্তারা বলেন, ’ ডিজিটাল বাংলাদেশ’ ও’ স্মার্ট বাংলাদেশ’-এর নামে লাইসেন্স, প্রকল্প, হাইটেক পার্ক নির্মাণ ও ব্যান্ডউইথ ক্রয়সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও অর্থ পাচার হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরও আগের সরকারের আমলে কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোই বিভিন্ন প্রকল্পের কাজ পাচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে জাতীয় আইসিটি অবকাঠামো, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনটি মূল দাবি তুলে ধরা হয়। এগুলো হলো—সাম্প্রতিক সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদ এবং আওয়ামী লীগের বিচার; জাতীয় আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগ, ১৪ দল এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কালোতালিকাভুক্ত করা; ২০২৭ থেকে ২০৩৩ সাল মেয়াদে জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন রোডম্যাপ প্রণয়ন।

পরিষদের দাবি, এ রোডম্যাপ বাস্তবায়িত হলে কমপক্ষে ১০ লাখ মানসম্মত কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরি হবে। দেশে প্রায় চার কোটি তরুণের মধ্যে সরকারি হিসাবে ২১ লাখ বেকার এবং প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে সাত লাখ গ্র্যাজুয়েট বের হন উল্লেখ করে তারা বলেন, ডিজিটাল রূপান্তর কর্মসংস্থান ও সরকারি সেবার দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে।

১০ দফা সুপারিশের মধ্যে আরও রয়েছে—সাম্প্রতিক হত্যাকাণ্ড, বোমা হামলা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত ও বিচার; শিল্পাঞ্চল ও শ্রমিকদের নিরাপত্তা; প্রশাসনে জবাবদিহি; জাতীয় আইসিটি অবকাঠামোর সংবেদনশীল কাজে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা; সরকারি প্রকল্পে স্বচ্ছতা, উন্মুক্ত প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা নিরীক্ষা নিশ্চিত করা।

এ ছাড়া বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের বাধ্যতামূলক অংশগ্রহণ ও প্রযুক্তি হস্তান্তর, আইসিটি খাতে দক্ষ জনবল নিয়োগ এবং বেসিসের গঠনতন্ত্র সংস্কারের সুপারিশ করা হয়। সদস্য ও ভোটার তালিকা পরিশুদ্ধ করে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবিও জানায় পরিষদ।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা রওশান কামাল জেমস, সংস্কার পরিষদের আহ্বায়ক রোকমুনুর জামান রনি, যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও সদস্যসচিব নাদিম হৃদয়।

ঢাকার সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, একজনকে আটক করা হয়েছে। তার নাম রাজিব বোস বলে জানা গেছে। বিস্ফোরণের ঘটনা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

ওসি জালাল উদ্দিন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টায় তসলিম চৌধুরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

জনপ্রিয় টার্গেট

চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা

২০৩৩ সালের মধ্যে ১০ লাখ কর্মসংস্থান চায় বেসিস সংস্কার পরিষদ

প্রকাশ: ০৫:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬