ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

অধ্যাপক ড. বাহানুর রহমান বাকৃবির ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের শিক্ষক। হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবনবিষয়ক তাঁর গবেষণা দেশের প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশসেরা গুণী শিক্ষক হিসেবেও সরকারি সম্মাননা পেয়েছেন তিনি।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্যপদক দেওয়া হয়।

ভবিষ্যৎ গবেষণার পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, প্রাণিদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা বর্তমানে প্রাণিসম্পদ খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ। এটি প্রাণিসম্পদ পণ্যের রপ্তানি সম্ভাবনার পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি করছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ও বহুমুখী টিকা উদ্ভাবন এবং উৎপাদনের ওপর গুরুত্ব দিতে চান তিনি।

অধ্যাপক বাহানুর বলেন, কার্যকর টিকাদান ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে প্রাণীর চিকিৎসায় ওষুধের ব্যবহার ও শারীরিক চাপ কমানো সম্ভব। এতে প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ডিম, দুধ ও মাংসের উৎপাদনও বাড়বে।

প্রাণীর মৃত্যুহার কমানো ও খামারিদের জন্য প্রাণিসম্পদ খাতকে আরও লাভজনক করে তোলাই তাঁর গবেষণার অন্যতম লক্ষ্য বলে জানান অধ্যাপক বাহানুর রহমান।

পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ইউটিউবে, মিলছে সমাধানও

পরীক্ষার আগের রাতে ইউটিউবে প্রকাশ করা হচ্ছে প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সমাধানও। এভাবে চারটি পরীক্ষা হওয়ার পর পঞ্চম পরীক্ষায় ধরা পড়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। নির্ধারিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে ইউটিউবের প্রশ্নের মিল পাওয়ায় শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ

ময়মনসিংহের ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পিএ নিট কারখানার শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারখানার ফটক খুলে শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করতে বের হওয়ার চেষ্টা করলে দফায় দফায় এসব নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে

বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’

হাটবার অর্থাৎ মঙ্গলবার ছাড়া বাজারে যত্রতত্র ভিক্ষা করা নিষিদ্ধ করা হয়েছে। সপ্তাহের অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। তবে বিকেল ৫টার পর কেউ বাজারে ভিক্ষা করলে তাঁকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৩ দিনের জেল দেওয়া হবে বলে…

জনপ্রিয় টার্গেট

যুক্তরাষ্ট্র-ইরান সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় আরব কূটনীতিকেরা

হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর

প্রকাশ: ১২:০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬