নিহত শহিদুল্লাহ বাবু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভীর বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা সামশুল হুদার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবের মক্কা নগরীতে বসবাস করতেন তিনি। সেখানে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহত ব্যক্তির ভ্রাতুষ্পুত্র কাজী মামুন জানান, সৌদি আরবে তাঁর কফিলের একটি ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে যান শহিদুল্লাহ বাবু। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল্লাহ বাবু স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনেরা জানিয়েছেন, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 






















