ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিককে মারধর করে পুলিশে দিল এনসিপি নেতা-কর্মীরা, পরে গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

রোববার (২২ নভেম্বর) দুপুরে কেশবপুর শহরে এনসিপির সদস্যরা তাঁকে মারধর করে বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করেন। গতকাল সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠায় পুলিশ। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আবদুল্লাহ আল মামুন যশোর থেকে প্রকাশিত দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক ও মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি। তিনি কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। কাজের সূত্রে যশোর শহরে বসবাস করতেন।

পরিবারের অভিযোগ, রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় এনসিপির সদস্যরা তাঁকে আটক করে মারধর করেন। পরে বিকেলে তাঁকে কেশবপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ছেলের মুক্তি দাবি করে আবদুল্লাহ আল মামুনের বাবা সোলায়মান হোসেন বলেন, আমার ছেলে কোনো অন্যায় করেনি। তবু তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে যশোর আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে আবদুল্লাহ আল মামুন যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য। তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সদস্যরা বলেন, কেশবপুরে ‘মব’ সৃষ্টি করে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন তাঁরা।

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

দেশে ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই শক্তির তৎপরতার কারণে দেশে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। এমনকি গত তিন দিনে বিএনপির তিন নেতাকে হত্যার ঘটনাও ঘটেছে।

১৪০০ হত্যার পরও রক্ততৃষ্ণা মেটেনি আওয়ামী লীগের: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও তাদের রক্ততৃষ্ণা মেটেনি। ক্ষমতায় টিকে থাকতে না পেরে পালিয়ে গেছে। এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তাদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে।’

যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রলবোমা নিক্ষেপ, চালক দগ্ধ

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যান লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক রাজিব (৪৫) দগ্ধ হয়েছেন। এ ছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন চালকের সহকারী হৃদয় (৪০)। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সের প্রতিবেদন

সাংবাদিককে মারধর করে পুলিশে দিল এনসিপি নেতা-কর্মীরা, পরে গ্রেপ্তার

প্রকাশ: ০৯:২৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬