ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের সামনে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা, ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুদণ্ডের সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমারচর এলাকার মৃত আবুল খালেকের ছেলে। তিনি আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মোবারকের স্ত্রী ছালেহা বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জেরে ওই সময়ে মোবারক স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। এ সময় তাঁর ও সন্তানদের আর্তচিৎকারে প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে ঘরের ভেতর ছালেহার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

ঘটনার পর পুলিশ মোবারক হোসেনকে আটক করে। পরে নিহত ছালেহার ছোট বোন পারভীনের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। দীর্ঘ সাত বছর বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত রায় ঘোষণা করেছেন।

পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৩৫

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৩৬টি মামলা করা হয়েছে।

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২১ পোশাক কারখানা বন্ধ, আরও ৯টিতে ছুটি

শ্রমিক অসন্তোষের মধ্যেও ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে সহস্রাধিক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া আজ রোববার কাজে যোগ দিয়েও শ্রমিকেরা উৎপাদনকাজে অংশ না নেওয়ায় আরও ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের প্রত্যাশা, ২৩ নভেম্বর বসছে মজুরি বোর্ড

আগামী ডিসেম্বর থেকেই তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর করার প্রত্যাশা করছে মজুরি বোর্ড। এ লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলে আশা করছে বোর্ড। তবে মালিকপক্ষ প্রস্তাব না দিলেও মজুরি নির্ধারণের প্রক্রিয়া থেমে থাকবে না।

জনপ্রিয় টার্গেট

সন্তানের সামনে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা, ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

সন্তানের সামনে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা, ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশ: ০৬:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬