বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, ট্রাইব্যুনালে মামলা ও রায় বাতিল, নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দির মুক্তি, বিদ্যুৎ, জ্বালানি, পানি ও সারের দাম কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা, আইনশৃঙ্খলা ও সংখ্যালঘু সুরক্ষা, জঙ্গি পৃষ্ঠপোষকতা বন্ধ এবং কারামুক্ত জঙ্গি ও সন্ত্রাসীদের পুনরায় গ্রেপ্তারের দাবিসহ ৮ দফা দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল ও রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, কৃষিবিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, শ্রমবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, সহদপ্তর সম্পাদক কামাল হোসেন শেখ, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, মহিলাবিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকার এবং সদস্য ফরমান মুন্সী, এস এম ইস্রাফিল ও খাইরুল আলম রিপন।
উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল আলম খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 























