চুক্তিতে ইউনেসকোর পক্ষে অফিসপ্রধান ও বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি সুজান ভাইজ এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের পক্ষে প্রধান কৌশলগত পরিকল্পনাবিদ সুমন পাটওয়ারী স্বাক্ষর করেন।
এ সময় সুজান ভাইজ বলেন, ‘রিকশাচিত্র একটি জীবন্ত ঐতিহ্য, যা শিল্পীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতায় টিকে আছে। এই শিল্পধারাকে বাঁচিয়ে রাখার মূল শক্তি শিল্পীরাই। ইউনেসকো ও উইন্ডমিলের এই অংশীদারত্বের মাধ্যমে আমরা শিল্পীদের জীবন ও জীবিকায় সহায়তা করব এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের দক্ষতা পৌঁছে দিতে সাহায্য করব, যেন এই ঐতিহ্যের চর্চা ও বিকাশ অব্যাহত থাকে।’
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার রিকশা ও রিকশাচিত্র ২০২৩ সালে ইউনেসকোর মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়। এই স্বীকৃতির ধারাবাহিকতায় রিকশাচিত্রের সমৃদ্ধ ইতিহাস, নান্দনিকতা ও সাংস্কৃতিক তাৎপর্য সুরক্ষার পাশাপাশি এর সঙ্গে যুক্ত শিল্পীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড।
শিল্পীদের জীবিকায় সহায়তার পাশাপাশি বাংলাদেশের রিকশাচিত্রে ফুটে ওঠা সৃজনশীলতা, গল্প ও চিত্রভাষাকে তুলে ধরাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনেসকো ঢাকার সংস্কৃতিপ্রধান কিযী তাহনিন, প্রোগ্রাম সহকারী বিপাশা ত্রিপুরা এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের অপারেশন ও ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজার মতিউর রহমান রাব্বি।
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির…
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১২৭টি সিলিন্ডার উদ্ধার করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লাল মোহাম্মদ লালু (২৭) নামের আরও এক ফেনসিডিল কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দৈনিক টার্গেট 





















