ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) সূত্রে জানা গেছে, সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ইতিমধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে জানিয়েছেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ‘ঢাকা ওয়েস্টার্ন বাইপাস’ সংলগ্ন এলাকায় এই সেকেন্ডারি সিটি গড়ে তোলা হবে। ইতিমধ্যে জাগৃকের সাইট সিলেকশন কমিটি প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছে।

নথিপত্র অনুযায়ী, প্রকল্প এলাকাটি কেরানীগঞ্জ থানার কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর মৌজায় অবস্থিত। স্থানটি রাজধানীর বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ছয় কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার থেকে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে। প্রকল্প স্থানের আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চিহ্নিত জমির মাত্র ৫ থেকে ৮ শতাংশে বর্তমানে বসতবাড়ি রয়েছে; বাকি অংশ মূলত একফসলি জমি। সেখানে বিভিন্ন বেসরকারি আবাসন কোম্পানির সাইনবোর্ড বা বিলবোর্ড দেখা গেলেও সরকারিভাবে এই উপশহর গড়ে উঠলে অপরিকল্পিত নগরায়ণ ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ রোধ করা সম্ভব হবে।

জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বলেন, ‘সরকারের পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে মোট আবাসন সংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা চূড়ান্ত করা হবে।’

কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ার পাশাপাশি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন সংকট নিরসনেও পৃথক উদ্যোগ নিচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

জাগৃকের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, ‘নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে টঙ্গীতে একটি পৃথক প্রকল্প নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ থাকবে, যাতে এককালীন বড় অঙ্কের টাকা খরচ না করেই পরিবারগুলো পরিকল্পিত আবাসনে থাকতে পারে।’

সংস্থাটির তথ্য অনুযায়ী, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য বর্তমানে জাগৃকের ১৫টি প্রকল্প চলমান, যার আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ ও ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এ ছাড়া ভবিষ্যৎ প্রকল্পের জন্য একটি সমন্বিত ‘ল্যান্ড ব্যাংক’ গঠনের কাজও এগিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।

রাজধানীতে মধ্যরাতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, ২ কর্মী জখম

রাজধানীর ওয়ারী এলাকায় একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে (ম্যানেজার) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে হোটেলের মহাব্যবস্থাপকসহ (জেনারেল ম্যানেজার) আরও দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।

রাজধানীতে আওয়ামী লীগের ৫৪ সদস্যসহ ৫১৭ জন গ্রেপ্তার: ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ সদস্যসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আশুলিয়ায় এসআরবির অভিযানে ৫টি তাজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে রাখা পাঁচটি তাজা ককটেল (হাতবোমা) উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বাইপাইল এলাকা থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

জনপ্রিয় টার্গেট

গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার

রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার

প্রকাশ: ১২:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬