ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

নগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং এবং দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে ইজতেমার আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনের এ ধর্মীয় সমাবেশে লাখো মুসল্লির সমাগম হবে। এতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন দেশ থেকে আসা তাবলিগ জামাতের সদস্যরাও অংশ নিচ্ছেন।

ইজতেমায় প্রতিদিন ধর্মীয় বয়ান, কোরআন-হাদিসের আলোচনা, তালিম, নামাজ ও জিকির-আজকার অনুষ্ঠিত হচ্ছে। শনিবার দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বশান্তি কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

ইজতেমায় অংশ নিতে তারাগঞ্জ থেকে আসা মুসল্লি নুর হোসেন বলেন, নিজের ঈমান ও আমলকে মজবুত করার উদ্দেশেই ইজতেমায় এসেছি। পাশাপাশি মুসলিম উম্মাহর মধ্যে বিদ্যমান বিভেদ দূর হয়ে ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

গঙ্গাচড়া থেকে আসা মুসল্লি আব্দুর রহিম বলেন, ইজতেমার মাধ্যমে সবাই যেন হেদায়েত লাভ করেন এবং দ্বীনি শিক্ষা অর্জনের জন্য আল্লাহর পথে বের হতে পারেন, সে কামনা করি।

আয়োজক কমিটির দায়িত্বশীল মাহমুদুল আমিন জানান, ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদেশি জামাতের সদস্যদের থাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম বলেন, ইজতেমা মাঠ আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে। একসঙ্গে প্রায় তিন থেকে চার হাজার মুসল্লি ওজু করতে পারবেন। এ ছাড়া মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে অর্ধশতাধিক মেডিকেল টিম।

ইজতেমাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে।

ফি নিয়েও উপবৃত্তির নিবন্ধন করেননি প্রধান শিক্ষক, বঞ্চিত ৫৯ শিক্ষার্থী

রংপুরের বদরগঞ্জ উপজেলার আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৫৯ শিক্ষার্থীর কাছ থেকে উপবৃত্তির নিবন্ধনের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও এক অফিস সহকারীর বিরুদ্ধে। অভিভাবকদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করে নেওয়া হলেও নির্ধারিত সময়ে অনলাইন নিবন্ধন করা হয়নি।

রংপুরে চার খুন: মামলার অভিযোগপত্র দাখিল আজ

রংপুর মহানগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের

৮ মাসেও শুরু হয়নি রাস্তা পাকা করার কাজ

৮ মাসেও শুরু হয়নি রাস্তা পাকা করার কাজ

কাজের আদেশ দেওয়ার আট মাস পেরিয়ে গেলেও রংপুরের বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর ঘাট থেকে কালীঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়নি। ফলে এলাকার হাজারো মানুষ ওই কাঁচা রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন।

জনপ্রিয় টার্গেট

চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা

রংপুরে জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার

প্রকাশ: ০৪:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬