ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

এ ঘটনায় ওই নারী গতকাল মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত নুর আলম সিদ্দিক সুন্দরগঞ্জের চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব সীচা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি কথিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার বাদী। মামলাটি বর্তমানে তদন্তাধীন। এ মামলার সূত্রে থানায় যাতায়াতের সময় নুর আলম সিদ্দিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। নুর আলম নিজেকে মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার পরিচালক পরিচয় দিয়ে মামলায় ন্যায়বিচার পাইয়ে দেওয়া এবং পত্রিকায় বিষয়টি প্রচারের আশ্বাস দেন। এ জন্য তিনি ওই নারীর কাছে টাকা দাবি করেন। সরল বিশ্বাসে টাকা দিতে সম্মত হলে গত ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তাঁকে নিজের বাসায় নিয়ে প্রথমে ১০ হাজার টাকা নেন। পরে বিভিন্ন সময়ে আরও ৩২ হাজার টাকা নেন। সব মিলিয়ে তাঁর কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

খাদিজা আক্তারের অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ না হওয়ায় তিনি টাকা ফেরত চান। এ সময় নুর আলম তাঁকে নিজের বাসায় ডেকে নিয়ে অনৈতিক কাজে সম্মত হতে বলেন। এতে রাজি না হওয়ায় পুলিশ সুপারের কার্যালয়ের লোগো দেখিয়ে তাঁর কথা না শুনলে বড় ধরনের ক্ষতি করা এবং ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে হাজতে পাঠানোর ভয়ভীতি ও হুমকি দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. নুর আলম সিদ্দিক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, গাইবান্ধার কয়েকজন সাংবাদিক ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করিয়েছেন।

ওই নারীর সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টি স্বীকার করে নুর আলম বলেন, একদিন ওই নারী আমাকে ফোন করেছিলেন। তখন আমি পুলিশ সুপারের কার্যালয়ে ছিলাম। তবে ওই নারীকে পুলিশ সুপার বা ডিবি পুলিশের ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে নুর আলমকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু এরপরও তিনি তা থেকে বিরত হননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

‎গাইবান্ধায় রেলের জায়গায় অবৈধ স্থাপনা, গুঁড়িয়ে দেওয়া হলো অর্ধশতাধিক দোকান

গাইবান্ধার সাঘাটায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাদুল্লাপুরে আমবাগান থেকে হাফেজ কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে শিহাব মিয়া (১৬) নামের এক হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ী গ্রামের একটি বাগানের আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

গাইবান্ধায় অধিকাংশ রেলক্রসিংয়ে গেটম্যান নেই, ঝুঁকিতে চলাচল

গাইবান্ধায় রেলক্রসিংয়ে নিরাপত্তার ঘাটতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। সান্তাহার-লালমনিরহাট রেলপথের জেলার অংশে থাকা ৮০টি রেলগেটের মধ্যে ৫০টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে প্রায় ৪০টি লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। অধিকাংশ ক্রসিংয়ের অনুমোদনও নেই। ফলে এসব উন্মুক্ত রেলপথ দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন

জনপ্রিয় টার্গেট

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

প্রকাশ: ১২:১৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬