পাথরঘাটা বিএফডিসি ঘাটে পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজা ও রামদা উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭০ বার পঠিত হয়েছে

আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি ট্রান্সপোর্ট কার্যালয়ে তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে পার্শ্ববর্তী একটি কক্ষে অভিযান চালিয়ে একটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পাথরঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আল বকর মেছাল জানান, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিএফডিসি মৎস্য ঘাটকে মাদক ব্যবসার নিরাপদ ক্ষেত্র হিসেবে ব্যবহার করে আসছে। সমুদ্র থেকে মাছ আহরণ করে আসা ট্রলার ও ঘাটকেন্দ্রিক পরিবহন ব্যবস্থাকে কাজে লাগিয়ে মাদক সরবরাহের অভিযোগ রয়েছে। এতে ঘাটের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় যুবসমাজের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। প্রশাসনের উচিত নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগর থেকে মাছ শিকার করে ফিরে আসা সবাই প্রকৃত জেলে নন। অভিযোগ রয়েছে, কিছু অসাধু মাদক কারবারি জেলের ছদ্মবেশে গভীর সমুদ্রে গিয়ে পার্শ্ববর্তী দেশের ট্রলারের মাধ্যমে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সমুদ্রগামী মাছধরা ট্রলার ও জেলেদের ওপর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, সকাল থেকে মৎস্য ঘাট এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এনামুল হক ইমু পরিচালিত একটি ট্রান্সপোর্ট কার্যালয় থেকে ৯ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা এবং পরবর্তী অভিযানে একটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঝুঁকি এড়াতে কম গতির নৌযান, ফেরি ও লঞ্চকে এ পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার সকাল ১০টার দিকে নগরীর

জনপ্রিয় টার্গেট

পাথরঘাটা বিএফডিসি ঘাটে পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজা ও রামদা উদ্ধার

প্রকাশ: ০৫:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬