ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

মায়ের মুখটাও মনে ছিল না তার। তবু মনে বিশ্বাস ছিল, মা বেঁচে আছেন। কোনো একদিন হয়তো ফিরে আসবেন। নিয়ামুলের সেই বিশ্বাস সত্যি হলো শুক্রবার সকালে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে মুখোমুখি হলেন মা-ছেলে। দেড় যুগ পর মাকে ফিরে পেলেন নিয়ামুল। আর মিনু ফিরে পেলেন তাঁর সন্তান ও পরিবারের ঠিকানা।

এত বছর পর প্রথমবারের মতো মাকে দেখছেন নিয়ামুল। পাশে বসে মায়ের সঙ্গে কথা বলছেন। কিন্তু চার বছর বয়সের স্মৃতিতে মায়ের কোনো ছবি নেই। তাই এ দেখাই তাঁর কাছে মাকে ‘প্রথম দেখা’। আবেগ সামলে নিয়ামুল বললেন, ‘আমার বিশ্বাস ছিল মা বেঁচে আছে। আমার বিশ্বাসই সত্য হলো। চার বছর বয়সে মাকে দেখেছি। সে কথা এখন মনে নাই। এতদিন পর আজ দেখছি। এটি একরকম প্রথম মাকে দেখা। হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিলে মাকে নিয়ে বাড়ি যাব।’

ছয় ভাইয়ের একমাত্র বোন মিনু। তার পুরো নাম মিনারা বেগম। একসময় স্বামীর সংসার করতেন। ঘর আলো করে এসেছিল এক মেয়ে ও এক ছেলে। কিন্তু সংসারের সুখ বেশি দিন স্থায়ী হয়নি। স্বামী আলমগীর হোসেন হাওলাদার দ্বিতীয় বিয়ে করেন। এর মধ্যে মাত্র ছয় বছর বয়সে মেয়েটিও মারা যায়। একের পর এক আঘাতে ভেঙে পড়েন মিনু। হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। চার বছরের ছেলে নিয়ামুলকে রেখে একদিন নিরুদ্দেশ হন। এরপর থেকে তাঁর ঠিকানা হয় পথে-ঘাটে। এভাবেই কেটে যায় জীবনের ১৮টি বছর।

কিছু দিন আগে পায়ে আঘাত পেয়ে হাঁটাচলার শক্তিও হারিয়ে ফেলেন মিনু। তাঁকে দেখে এক সেনা কর্মকর্তা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা শুরুর পর কিছুটা সুস্থ হয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। কিন্তু বাইরে গিয়ে পায়ের অবস্থা আরও খারাপ হয়। পরে কেউ একজন তাঁকে আবার হাসপাতালে রেখে যান।

এবার মিনুর মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেন চিকিৎসকেরা। ধীরে ধীরে ফিরতে থাকে স্মৃতি। মনে পড়তে শুরু করে নিজের নাম, বাবার নাম, ভাইয়ের নাম, গ্রামের ঠিকানা। সেই স্মৃতির টুকরোগুলো জোড়া লাগিয়েই একসময় পাওয়া যায় তাঁর পরিবারের সন্ধান।

মিনুর চিকিৎসা করেছেন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জসিম উদ্দিন। তিনি বলেন, বড় ধরনের মানসিক আঘাত পেলে মানুষের মনোজগতে এমন বিপর্যয় ঘটতে পারে যে শরীর ও মনের স্বাভাবিক সমন্বয় নষ্ট হয়ে যায়। মিনুর ক্ষেত্রেও তা-ই হয়েছিল। এত দিন তাঁর কোনো চিকিৎসা হয়নি। ফলে স্মৃতিশক্তিও ফিরে আসেনি। হাসপাতালে চিকিৎসা শুরু করার পর ধীরে ধীরে তাঁর স্মৃতি ফিরতে শুরু করেছে।

মিনুর বাবার বাড়ি বরিশালের কোতোয়ালি থানার চন্দ্রমোহন চরে। বাবা মোবারক আলী হাওলাদার। এলাকায় তিনি মগরেব আলী নামে পরিচিত। এতদিন তিনিও মেয়ের অপেক্ষায় ছিলেন। কিন্তু মিনুর পরিবারের কাছে ফেরার এই খবরের সঙ্গে মিশে আছে গভীর শোকও। মিনুর বাবা গত শুক্রবার মারা গেছেন। তাঁর মৃত্যুর ছয় দিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন, হারিয়ে যাওয়া মিনু বেঁচে আছেন।

একদিকে বাবাকে হারানোর বেদনা, অন্যদিকে হারিয়ে যাওয়া বোনকে ফিরে পাওয়ার আনন্দ—দুই বিপরীত অনুভূতি নিয়ে শুক্রবার হাসপাতালে আসেন মিনুর ভাই বাবুল হাওলাদার। সঙ্গে মিনুর ছেলে নিয়ামুল হোসেনও। মিনুর পরিবারের সন্ধান পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন হাসপাতালের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আলেয়া খাতুন। অজ্ঞাত রোগীদের দেখাশোনার দায়িত্ব পালন করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জন্য আলাদা একটি ওয়ার্ডের ব্যবস্থা করেছে। সেই ওয়ার্ডেই মিনুর সঙ্গে দিনের পর দিন গল্প জমিয়েছেন আলেয়া।

গত বুধবার রাতে বাবুলকে জানানো হয়, তাঁর হারিয়ে যাওয়া বোন হাসপাতালে আছেন। পাঠানো হয় ছবিও। ছবি দেখে আর কোনো সন্দেহ থাকে না বাবুলের। ভাগনে নিয়ামুলকে জানান তার মায়ের কথা। বাবুল হাওলাদার জানান, স্বামীর বাড়ি থেকে চলে আসার পর মিনু তাঁদের বাড়িতেই থাকতেন। একদিন তাঁর এক ভাই চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরিফে যাচ্ছিলেন। মিনুও তাঁর সঙ্গে যাওয়ার বায়না ধরেন। এরপর কোথায় যেন হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। সেই বোনকে এত বছর পর হাসপাতালের বিছানায় ফিরে পাবেন, তা ভাবতেও পারেননি তাঁরা।

মিনুর স্মৃতি এখনো পুরোপুরি ফেরেনি। তবে কিছু কিছু কথা মনে করতে পারছেন। নিজের শৈশব, বাবার বাড়ি, বিয়ে—সব মিলিয়ে স্মৃতির ভাঙা ভাঙা টুকরো থেকে বললেন, ‘আমার বাপেরই ৭ কানি জমি ছিল। বাহেরগঞ্জে বিয়া দিসিল আলমের সাথে। আলম হাসপাতালে চাকরি করে। আমার পরে আবার বিয়া করে। তাই আমি রাস্তায় তাম্বু টানায় থাকছি।’

হাসপাতালে আসার পর থেকে আলেয়াই ছিলেন মিনুর একান্ত আপনজন। এবার ছাড়পত্র পেলেই তাঁকে রেখে বরিশালের বাড়িতে ফিরবেন৷ হঠাৎ আলেয়ার দিকে তাকিয়ে মিনু বলে উঠলেন, ‘তুই বরিশালের ইলিশ খাবু?’

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: গোপনে চিকিৎসা নিতে গিয়ে আটক ‘ককটেল কারিগর’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত এক যুবক রাজশাহী নগরের একটি ভাড়া বাসায় গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে এসআরবি-৫-এর একটি দল। পরে চিকিৎসার জন্য তাঁকে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী কলেজের ক্লাসরুমে গিয়ে দেখেন মাত্র একজন শিক্ষার্থী

কলেজে ক্লাস শুরুর সময় জানতে চেয়েও সন্তোষজনক জবাব পাননি মন্ত্রী। শিক্ষকদের কাছে জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না!’ জবাবে এক শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীরা বাইরে থাকতে পারে।

দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা

রাজশাহীর বাঘার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে আজ বুধবার সকালে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান প্রধান শিক্ষক আমিনা খাতুন। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর উপজেলা সহকারী

জনপ্রিয় টার্গেট

গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার

পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু

প্রকাশ: ১২:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬