নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২৯ বার পঠিত হয়েছে

আজ রোববার বেলা ১টার দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার আব্দুল মুহিত দীপুর ছেলে। আহত ব্যক্তিরা হলো আব্দুল মুহিত দীপু, তাঁর মা শামছুন নাহার (৭০) ও আট বছর বয়সী ছেলে আয়ান।

স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা একই পরিবারের চারজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জায়ানকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের সদস্য মো. আল-আমিন বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় শামছুন নাহারের দুই পা ও শিশু আয়ানের এক পা ভেঙে গেছে। এ ছাড়া আব্দুল মুহিত দীপুর বুক ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল হাইওয়ে থানার ইনচার্জ মোমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত একই পরিবারের ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে জায়ান (৩) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার আব্দুল মুহিত দীপুর ছেলে।

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির ১৪টি বড় গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সরেজমিনে ঘটনাস্থলে গাছের গোড়া ও ডালপালা পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, ইলেকট্রিক করাত দিয়ে গাছগুলো কাটা হয়েছে।

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।

জনপ্রিয় টার্গেট

বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

প্রকাশ: ১২:১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬