ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হীরাঝিল এলাকায় তাঁদের পৈতৃক ও ক্রয়কৃত সাড়ে ১২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছেন পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহীন, সবুজ সজীব ও জসিমসহ কয়েকজন। এ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। জমির বিরোধ মীমাংসায় সিদ্ধিরগঞ্জ থানায় একাধিকবার সালিসি বৈঠক হলেও আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছিল।

ভুক্তভোগী সুলতানা বেগম বলেন, কয়েক মাস ধরে অভিযুক্ত ব্যক্তিরা আমাদের বসতবাড়ি দখলের চেষ্টা করছেন। এর জের ধরে গতকাল সোমবার গভীর রাতে ১৫০ থেকে ২০০ জনের একটি দল ভেকু দিয়ে বাড়িটি ভেঙে ফেলে।

তিনি বলেন, নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘর কেঁপে উঠলে প্রথমে ভূমিকম্প মনে হয়েছিল। বাইরে বেরিয়ে দেখি, ভেকু দিয়ে আমাদের ৪০ বছরের বসতভিটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

সুলতানার দাবি, ঘটনার কয়েক ঘণ্টা আগে অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁদের বাড়ি পরিদর্শন করেন। হামলার সময় ৯৯৯ নম্বরসহ বিভিন্নভাবে পুলিশকে জানানো হলেও তাঁরা সহায়তা পাননি। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এলেও তাদের সামনেই বাড়ি ভাঙার কাজ শেষ করা হয়।

সুলতানার ভাই গোলাম মোস্তফা বলেন, গত ৫ নভেম্বর রাতেও একই পক্ষের লোকজন ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে এসেছিল। সেদিন ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা চলে যায়। যাওয়ার সময় ৭ নভেম্বর আবার হামলার হুমকি দিয়েছিল। সোমবার রাতে হামলার সময়ও পুলিশকে একাধিকবার জানানো হলেও সহায়তা পাওয়া যায়নি। একপর্যায়ে পুলিশ আসলেও তাদের সামনেই সকল কাজ সম্পন্ন হয়।

তবে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এর আগে দখলের চেষ্টা হলে পুলিশের একটি দল গিয়ে বাধা দেয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, যা তদন্তাধীন। গতকাল সোমবার রাতে বাড়ি ভাঙার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ গিয়ে কাউকে পায়নি।

ওসি আরও বলেন, জমি নিয়ে দেওয়ানি মামলা চলমান থাকায় মালিকানা নির্ধারণের এখতিয়ার আদালতের। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে। তবে এ ঘটনায় কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ভোর ৪টার দিকে বাড়ি ভাঙার খবর জানিয়ে ভুক্তভোগী পরিবার ৯৯৯ নম্বরে ফোন করে। এরপর থানা থেকে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাঙার অভিযোগ সঠিক নয়। জমি নিয়ে দেওয়ানি মামলা থাকলেও এ ঘটনায় ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকলে ভুক্তভোগীরা থানায় মামলা করতে পারবেন।

তিনি বলেন, রাতের আঁধারে এ ধরনের কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের লিংক রোডে ঝুটবোঝাই ট্রাকে আগুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করা গার্মেন্টসের ঝুটবোঝাই একটি ট্রাকে আগুনের ঘটনায় সব মালামাল পুড়ে গেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি, এতে সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

অটোরিকশা থেকে পেট্রলবোমা ছুড়ে পার্কিংয়ে থাকা বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাইনবোর্ডের গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লায় পুলিশের কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা, পালিয়ে রক্ষা পেলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পেয়েছে সহকারী পুলিশ উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে…

জনপ্রিয় টার্গেট

পছন্দের প্রাইভেটকার যৌতুক না পেয়ে ভাঙলেন বিয়ে, বরখাস্ত কনস্টেবল

নারায়ণগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি

প্রকাশ: ০১:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬