ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংগস প্লাজায় এ ঘটনা ঘটে।

পূরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না নিয়ে যায় দুর্বৃত্তরা।

দোকানটির মালিক অমিত ঘোষ জানান, চুরি হওয়া গয়নার পরিমাণ আনুমানিক দুই হাজার ভরি। এ ছাড়া দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা।

ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদেরই কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বাকি চারজনকে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের ম্যানেজার সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি দেখা গেছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে।

আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে আলামত সংগ্রহ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সাভার-আশুলিয়ায় এক রাতে তিন বাসে আগুন

সাভার-আশুলিয়ায় এক রাতে তিন বাসে আগুন

ঢাকার সাভার ও আশুলিয়ায় এক রাতেই তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক তিনটি স্থানে এসব ঘটনা ঘটে। এতে তিনটি বাসই পুড়ে গেছে। এর মধ্যে একটি বাসের আগুন স্থানীয় বাসিন্দারা এবং অন্য দুটি বাসের আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনেন।

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫২ জনসহ সর্বমোট ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গ্রেপ্তারকৃতদের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

রাজধানীর হাতিরপুল, ওয়ারী, মিরপুর ও ধানমন্ডির চার স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে হাতিরপুলে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

রংপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বেরোবি শিক্ষার্থী নিহত

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

প্রকাশ: ০৩:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬