ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আদালতের সামনে ফের ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার একজন রিমান্ডে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরণ হয়।

সন্ধ্যার পরে তাঁকে কোতোয়ালি থানা-পুলিশ আদালতে হাজির করে। সন্ধ্যা ৬টার পর শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোষিতা ইসলাম তাঁকে তিন দিনে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহকারীদের শনাক্ত, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং অর্থ জোগানদাতা ও নির্দেশদাতাদের নাম-ঠিকানা জানতে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন সিএমএম আদালতের হাজতখানার সামনের পাকা রাস্তায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা ককটেল সদৃশ বোমার বিস্ফোরণ ঘটায়। জনমনে আতঙ্ক সৃষ্টি ও আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোই ছিল এর উদ্দেশ্য। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা অ্যাডভোকেট হৃদয় মিয়া আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পরপরই আদালত ভবনের ৯ নম্বর কোর্টের সামনে থেকে উপস্থিত জনসাধারণ দেলোয়ারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বারুদের সোয়াব, জর্দার কৌটার অংশবিশেষ, লাল স্কচটেপ, পেরেক ও কাঁচের টুকরাসহ বেশ কিছু আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় আজ পুলিশের উপপরিদর্শক (এসআই) কে এম আবদুল হক বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।

ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণে একজন আইনজীবী আহত হয়েছেন। অন্যদিকে আইনজীবী এবং ঘটনাস্থলে উপস্থিত বিচার প্রার্থীরা সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আইনজীবী বিচার প্রার্থী ও দায়িত্ব পুলিশদের দিগ্‌বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।

অ্যাডভোকেট শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তিনি সিএমএম আদালত ভবনের প্রধান ফটকে ঢোকার পরে এই বিস্ফোরণ ঘটে। সেখানে থাকা সবাই এ সময় দিগ্‌বিদিক ছোটাছুটি করে। ছোটাছুটি করে অনেককে পড়ে যেতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একজনকে আটক করা হয়েছে। বিস্ফোরণের ঘটনা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোরশেদ আলম বলেন, শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে একজনকে আটক করা হয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে জনসন রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় মামলা হয়েছে। কয়েকজন সন্দেহজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব মুনসহ তিনজন কারাগারে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন…

সাভার-আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে কর্মবিরতি

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। কোথাও বিক্ষোভ বা সড়ক অবরোধ করেননি শ্রমিকেরা। তবে কর্মস্থলে উপস্থিত হয়েও কাজ না করায় ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার একটি আদালতের নির্দেশে তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

চীনের প্রভাব কমাতেই বাংলাদেশসহ কয়েক দেশে ট্রাম্পের নতুন শুল্ক

ঢাকায় আদালতের সামনে ফের ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার একজন রিমান্ডে

প্রকাশ: ০৭:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬