ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিএনপি নেতাকে গুলি: সিসিটিভি ফুটেজ দেখে যুবক আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আটক আব্দুল করিম পাশের দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের মৃত মহি মোড়লের ছেলে।

এর আগে, গতকাল শনিবার রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তিনি মোকামপুর গ্রামের আবুল সরদারের ছেলে।

স্থানীয় সূত্র, ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গতকাল রাতে মোকামপুর বাজার থেকে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন মাফিজুর রহমান। পথে মিকাইলের করাতকলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুলিতে মাফিজুর রহমানের বাম হাত, ডান পা ও বুকের বাম পাশের নিচের অংশে আঘাত লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আজ রোববার ভোরে পাশের দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে আব্দুল করিমকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আজ সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় অটোভ্যানে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ বিএনপি নেতা

খুলনার তেরখাদায় মাফিজুর রহমান নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মোকামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনায় দুই আ.লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা সংকটাপন্ন

খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে নাশকতার সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ

খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ

খুলনার দিঘলিয়া উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটী ইউনিয়নের সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে এ বিস্ফোরণ ঘটে।

জনপ্রিয় টার্গেট

খুলনায় বিএনপি নেতাকে গুলি: সিসিটিভি ফুটেজ দেখে যুবক আটক

প্রকাশ: ০৭:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬