জানা গেছে, আজ বেলা ১১টার দিকে উপজেলার ব্রিজপাড় এলাকার বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের মেসার্স আফি সার ঘরে সার বিতরণ শুরু হয়। বিপুলসংখ্যক কৃষক সার নিতে সেখানে জড়ো হন। এ সময় সার না পাওয়ার আশঙ্কা ও খোলা বাজারে সার বিক্রির দাবিতে কিছু সংখ্যক কৃষক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে খোলা বাজারে সার বিক্রির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে উপস্থিত কৃষকদের ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ৩৩৫ বস্তা, টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ৯৫ বস্তা এবং এমওপি (মিউরেট অব পটাশ) ১৫৭ বস্তা বিতরণ করা হয়।
কয়েকজন ক্ষুব্ধ কৃষক বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও সার পাওয়া যায় না। সার নিতে গেলে পুরো দিন চলে যায়। এখন একজন শ্রমিকের একদিনের পারিশ্রমিক ৭০০ টাকা। খোলা বাজারে সার বিক্রি করা হলে কোনো রকম ঝামেলা ছাড়াই সার পাওয়া যাবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ‘আজ সোনাহাট ইউনিয়নের চার ওয়ার্ডের কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক কৃষক সেখানে উপস্থিত হন। তাঁরা উত্তেজিত হয়ে আমাকে ঘিরে ধরেন এবং সড়ক অবরোধ করেন।’
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘সারের জন্য ক্ষুব্ধ কৃষকেরা কৃষি অফিসারকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ তাঁকে উদ্ধার করে। পরে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ আজ সন্ধ্যায় বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খোলা বাজারে সার বিক্রির বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা চলছে। কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম চালানো হবে।’
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত বাহারুল রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারহানা হক (৬১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনার জন্য রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যে সম্পাদিত চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
দৈনিক টার্গেট 























