দীর্ঘ বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল, স্থানীয় নেতারা জানাযায় অংশ নিয়ে শ্রদ্ধা জানান

কয়রায় সাংবাদিক কোহিনুর আলমের মায়ের জানাযা সম্পন্ন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
  • ৩৮৭ বার পঠিত হয়েছে

দৈনিক যশোর পত্রিকার কয়রা প্রতিনিধি ও কয়রা প্রেস ক্লাবের সদস্য মোঃ কোহিনূর আলমের মাতা মোছাঃ জামিলা খাতুন (১০০) মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটার সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার জানাযা নামাজ বুধবার যোহর নামাজের পরে তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযার পর তিনি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযা ও দাফনের সময় বিভিন্ন শ্রেণী, পেশা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতারা মরহুমার প্রতি শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান বেল্টু, জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সদর উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ সিরাজউদ্দৌলা লিংকন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আলাউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোঃ রেজওয়ান, এইচ এম ফরহাদ, জি এম রিয়াজুল আকবর প্রমুখ।

এদিকে, সাংবাদিক মোঃ কোহিনূর আলমের মাতা এবং প্রবাসী সাংবাদিক মোঃ ফরহাদ হোসেনের পিতার রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার বিকেলে কোয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ০২ অক্টোবর ২০২৬

দীর্ঘ বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল, স্থানীয় নেতারা জানাযায় অংশ নিয়ে শ্রদ্ধা জানান

কয়রায় সাংবাদিক কোহিনুর আলমের মায়ের জানাযা সম্পন্ন

প্রকাশ: ০৭:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫