আজ শনিবার বিকেলে যশোরের ভবদহ স্লুইসগেট পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের দুই মাসের মাথায় পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এটি সরকারের একটি মেগা প্রকল্প, যা বাস্তবায়নে প্রায় সাত বছর সময় লাগবে। এ ছাড়া আমডাঙ্গায় নতুন খাল খনন এবং শিবসা নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রেখে আরও নদী খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে এসব কাজ শেষ করার আশা প্রকাশ করেন তিনি।
এ্যানি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে স্থানীয় মানুষ কিছুটা সুফল পাচ্ছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি সম্পর্কে অবহিত এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
সমাবেশে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি এবং যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বক্তব্য দেন।
এ সময় কেশবপুর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 





















