আজ শনিবার হাসপাতালের জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেখানকার চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন।
৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ধারণক্ষমতার তুলনায় প্রতিনিয়ত অতিরিক্ত রোগী আসায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। স্থান সংকুলান না হওয়ায় জীর্ণ ভবনেও সেবার কাজ চালানো হচ্ছিল, যা পরিদর্শনের সময় নজর এড়ায়নি প্রতিমন্ত্রীর।
জীর্ণ ভবনের অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে রাজীব আহসান তাৎক্ষণিক হিজলা উপজেলা প্রকৌশলী সুকদেব কুমারকে ডেকে পাঠান। ঝুঁকি এড়াতে পরিত্যক্ত ভবন থেকে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান কার্যক্রম নিরাপদ কোনো ভবনে স্থানান্তরের বিষয়ে পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
হিজলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুব দ্রুতই বিদ্যমান সমস্যা সমাধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইলিয়াস শিকদার, হিজলা থানার ওসি মো. সোলাইমান, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মনির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘এই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না, কিশোর গ্যাং বলে কোনো শব্দ মোহাম্মদপুরে থাকবে না।’
পরিবারের দাবি, ঘটনার সময় হৃদয় স্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। পেছন থেকে একটি রাইডার গ্রুপ এসে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দৈনিক টার্গেট 























