ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে উদ্ধার হওয়া খাইরুন্নেছা (৬০) দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডোবা থেকে উদ্ধার হওয়া খাইরুন্নেছা মানসিক ও বাক্প্রতিবন্ধী। দিগ্ভ্রম হওয়ার পর ডোবায় পড়ে হয়তো মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। এ ছাড়া শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের হাওরে অপরজনের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ নিয়ে যায়। তবে তাঁর নাম-পরিচয় জানাতে পারেনি কেউ।
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের দফাদার রফিকুল ইসলাম বলেন, ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের পার্শ্ববর্তী ডোবা থেকে খাইরুন্নেছার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। মৃত খাইরুন্নেছার ছেলে ঘটনাস্থলে এসে জানিয়েছেন, তাঁর মা বাক্প্রতিবন্ধী ও মাথায় সমস্যা ছিল।
শিমুলবাঁক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লাল মিয়া বলেন, কুতুবপুর গ্রামের পার্শ্ববর্তী নলুয়ারদাইড় হাওর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ বলেন, দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, মৃত খাইরুন্নেছা মানসিক ও বাক্প্রতিবন্ধী ছিলেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। পরে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে দলিল লেখকের সহকারী কেএম প্রিন্সকে আটক করেছে পুলিশ। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী তাসলিমা ইসলামের নামে থাকা ৫৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রাজধানীর গুলশান, বারিধারা, উত্তরা, বসুন্ধরা, নিকুঞ্জ ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন
ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি হালুয়াকান্দি রেলব্রিজ এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তাঁর শরীরে কোনো পোশাক ছিল না।
দৈনিক টার্গেট 





















