সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

নিহত বাপ্পি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহদাবাদ এলাকার বাসিন্দা কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। আহত শাওন একই এলাকার ইউসুফের ছেলে।

নিহত বাপ্পির ভাই রহিম খান বাবু জানান, দুর্বৃত্তরা তাঁর ভাই বাপ্পি ও শাওনের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন। শাওন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর অবস্থাও সংকটাপন্ন বলে জানান রহিম খান বাবু।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে স্বজনেরা গুলিবিদ্ধ দুই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁদের মধ্যে বাপ্পিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুলিবিদ্ধ অপর যুবক আইসিইউতে চিকিৎসাধীন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবকের হতাহতের খবর তাঁরা পেয়েছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

চট্টগ্রামের চন্দনাইশে অগ্নিকাণ্ডে সামশুল ইসলাম ও তাঁর দুই ছেলের তিনটি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র ও একটি গবাদিপশুসহ প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষতি প্রায় ৪ লাখ টাকা।

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে আবারও সার্কিট হাউসে ফিরেছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

জনপ্রিয় টার্গেট

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

প্রকাশ: ১২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬