আদালতের সাভার থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আজ বিকেলে আসামিকে আদালতে হাজির করে সাভার থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আমিনবাজার পুলিশ ক্যাম্প সাভার মডেল থানার উপপরিদর্শক মো. জাকির আল আহসান দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, দুষ্কৃতকারীরা পরস্পর যোগসাজশে এসআই আলতাফ হোসেনকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। এই আসামিকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-শস্ত্র উদ্ধার এবং জড়িতদের শনাক্তকরণের লক্ষ্যে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এদিকে আসামি পক্ষের আইনজীবী শফি উজ্জামান স্বপন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা দিকে সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় আবুল কালাম আজাদের অটো গ্যারেজের সামনে এক ব্যক্তির অটো রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। সেই তর্কাতর্কি থামাতে গিয়ে আসামিদের তোপের মুখে পড়েন এসবির এসআই মো. আলতাব হোসেন। পরবর্তীতে প্রাণ বাঁচাতে তিনি তাঁর ছেলের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্র্যান্ড ফ্যাশন’-এ আশ্রয় নিলে রাত ৮টা ১০ মিনিটের দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে হামলা চালায়।
আসামিরা আলতাব হোসেনকে রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তাঁকে বাঁচাতে এলে তাঁর ছেলে আরিফুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ ছাড়া তাঁরা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে ৫ লাখ টাকার ক্ষতি এবং ক্যাশ বাক্স থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরি করে। পরে আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন এবং তাঁর ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়।
এই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিলাইষ ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে…
নড়াইলে মাদ্রাসার এক শিশুকে ধর্ষণ মামলায় শিক্ষক মো. মেরাজ আলী ওরফে মিরাজ (২৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৩ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. মেরাজ আলী ওরফে মিরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী (রুদ্রপুর) গ্রামের…
কুড়িগ্রামের রৌমারীতে ডিলার পয়েন্টে সার বিতরণে দেরি হওয়ায় বিক্ষুদ্ধ কৃষকেরা গুদামের বেড়া ভেঙে শতাধিক বস্তা সার নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের রৌমারী মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজ নামের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
দৈনিক টার্গেট 






















