ভাতিজার সঙ্গে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজেরও গলা কাটলেন স্বামী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভালুকার কুল্লাবর গ্রাম থেকে স্বামী ও স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। বর্তমানে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

​পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কুল্লাবর গ্রামের মৃত আইনুল্লাহর ছেলে জসিম উদ্দিনের (৬৫) সঙ্গে তার স্ত্রী পারুল বেগমের (৫০) পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। জসিম উদ্দিনের সন্দেহ ছিল, তার আপন বড় ভাইয়ের ছেলের সঙ্গে তার স্ত্রী পারুল বেগমের অনৈতিক সম্পর্ক রয়েছে। এসব নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বসতঘরের ভেতর কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে মারাত্মকভাবে জখম করেন। পরবর্তী সময়ে তিনি নিজে একই ধারালো অস্ত্র দিয়ে নিজের গলায় পোঁচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, দুপুরের দিকে এমন একটি ঘটনা ঘটেছে। ঘটনার পর স্বামী-স্ত্রী দুজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর হালিশহর উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক তৈরি, শিক্ষার্থীদের প্রযুক্তি ও ব্যবসার ক্ষেত্রে দক্ষ করে তোলাসহ নানা লক্ষ্য নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয়েছে আইটি বিজনেস ইনকিউবেটর।

পাহাড়ি জনপদে ন্যূনতম সুযোগ-সুবিধা পেয়েও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা ধীরে ধীরে দেশের মূলধারায় যুক্ত হচ্ছেন। মেধা, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নিজেদের অবস্থান তৈরি করছেন তাঁরা।

জনপ্রিয় টার্গেট

ভাতিজার সঙ্গে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজেরও গলা কাটলেন স্বামী

প্রকাশ: ০৯:২০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬