এর আগে রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে পিরোজপুর পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকার একটি বসতঘর থেকে তাকে আটক করা হয়।
আটক মিরাজ শেখ (৪৫) পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ ডুমুরিতলা এলাকার আবুয়াল শেখের ছেলে।
পুলিশ সুপার জানান, অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। মিরাজ শেখের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকার দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট নয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লার দাউদকান্দিতে সংস্কারের ছয় মাসের মধ্যেই শহীদনগর-সুন্দলপুর সড়কের প্রায় ৩০ মিটার অংশ ধসে ও ভেঙে গেছে। এতে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের পাশাপাশি সড়ক ভাঙার প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চট্টগ্রাম নগরের চকবাজারে সিএনজিচালিত অটোরিকশায় মাদক বহনের সময় এক চালককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার বিকেলে নগরের চকবাজার থানাধীন প্যারেড ময়দান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দৈনিক টার্গেট 





















