ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নিহত মোলায়েম হোসেন উপজেলার ১ নম্বর ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি এবং চরমপন্থী দলের সদস্য ছিলেন বলে জানা গেছে। তিনি কালীশংকরপুর গ্রামের আবুল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোলায়েম হোসেন ভায়না বাজার থেকে পান খেয়ে রাত ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে কালীশংকরপুর এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, নিহত ব্যক্তি চরমপন্থী দলের সদস্য ছিলেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তবে তিনি কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সদস্যরা তাঁকে হত্যা করে থাকতে পারে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ঘনবসতির শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যতই দিন গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী শনাক্তের হার। অতিরিক্ত রোগীর চাপে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে জ্বরে আক্রান্ত অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে।

সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি…

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না…

জনপ্রিয় টার্গেট

যৌথ খতিয়ানে ভূমি উন্নয়ন কর পরিশোধে হয়রানি-জটিলতা নিরসনে ৬ নির্দেশনা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০৮:৫২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬