ঝালমুড়ি বিক্রির জায়গা নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রাম, আহত অন্তত ২০

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ।

আটকরা হলেন, বাঁশগাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. আতাউর (৩৪), মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. কবির হোসেন (৩৮) এবং আদর্শপাড়া এলাকার মৃত আউয়াল মিয়ার ছেলে শুভ মিয়া (১৮) ও রকি মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে বাঁশগাড়ি বালুর মাঠে ঝালমুড়ি বিক্রি করতে যান কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের আরমান মিয়া। এ সময় স্থানীয় ফুচকা বিক্রেতা কবির মিয়ার সঙ্গে বিক্রির জায়গা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাটি নিয়ে দুই গ্রামের যুবকেরা সংঘর্ষে জড়ান। এতে পাঁচজন আহত হন।

ওই সংঘর্ষের জেরে গতকাল মঙ্গলবার বিকেলে আবারও দুই গ্রামের লোকেরা ইটপাটকেল, লাঠিসোঁটা ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঝালমুড়ি বিক্রেতা আরমান মিয়া অভিযোগ করে বলেন, ‘আমি ঝালমুড়ি বিক্রি করতে গেলে কিছু ব্যবসায়ী বাধা দেন। এ ছাড়া কিছু ক্রেতা ঝালমুড়ি খেয়ে টাকা কম দেন। এর প্রতিবাদ করলে আমাকে ও আমার সঙ্গে থাকা কয়েকজনকে মারধর করা হয়। পরে ঘটনাটি বড় আকার ধারণ করে।’

অন্যদিকে ফুচকা বিক্রেতা কবির মিয়া বলেন, ‘বালুর মাঠে পর্যাপ্ত জায়গা রয়েছে। আরমান জায়গা চাইলে তাঁকে নির্দিষ্ট স্থান দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি অন্যত্র গিয়ে ব্যবসা শুরু করেন। সেখানে টাকা-পয়সা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে।’

ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঝালমুড়ি বিক্রির স্থান নিয়ে সংঘর্ষ ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে চারজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের মৃত্যুর জেরে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের মানসিক নিপীড়নের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে তাঁদের অভিযোগ।

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেকের আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে…

‘উৎসবে গর্বে দায়িত্বে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ের ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিশিষ্ট চিত্রশিল্পীদের সম্মাননা ও সনদ প্রদান দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

অবৈধভাবে ভারতে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় বাংলাদেশির মৃত্যু

ঝালমুড়ি বিক্রির জায়গা নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রাম, আহত অন্তত ২০

প্রকাশ: ০৮:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬