তিনি বলেছেন, ‘বিএনপি যেভাবে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে তারা অতীত থেকে কোনো শিক্ষা নেয়নি। জনগণ বিপ্লব করে তাদের ক্ষমতায় নিয়ে এসেছে, তাই জনগণকে ভুলে গেলে চলবে না।’
আজ শনিবার রাজধানীতে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আয়োজনে ‘গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা—উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে গণভোটের নৈতিক ও সাংবিধানিক ভিত্তি’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিলারা চৌধুরী বলেন, ‘জুলাই সনদ ও জুলাইয়ের ঐক্য হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে—এমন সন্দেহ তৈরি হয়েছে। ২০২৪ সালের পর বিএনপি চাইলে নিজেদের নেতৃত্বে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ নিতে পারত। কিন্তু গণভোটের বিরোধিতা করে তারা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।’
বিএনপির নেতৃত্বের সমালোচনা করে দিলারা চৌধুরী বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলকে সভাপতি করার ব্যবস্থা রাখা হয়, যাতে সরকার ভুল করার সুযোগ না পায়। কিন্তু সেটিও করা হচ্ছে না।’
বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এসব সমস্যার সমাধান তখনই হবে, যখন তারেক রহমান জুলাই সনদ মেনে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করবেন।’ সামনে কঠিন সময় আসছে বলেও সতর্ক করেন দিলারা চৌধুরী।
সেমিনারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘নির্বাচিত হওয়ার পর বিএনপি বারবার জানিয়েছিল, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কিন্তু গত ছয় মাসে সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করা হয়নি। তারা নায়ক হতে পারত, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে।’
শেখ হাসিনার সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শেখ হাসিনা বারবার সংবিধানের বাইরে না যাওয়ার কথা বললেও পরে নিজের ইচ্ছেমতো সংবিধান ব্যবহার করেছেন। ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে বিএনপিও একই পথে হাঁটছে। আমরা এই সরকারের বিরুদ্ধে নই। দেশের স্বার্থে দরকার হয় আবারও বিএনপিকে নির্বাচিত করব, তাও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন।’
সেমিনারে অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘৫ আগস্টের পর জনগণ তাদের ক্ষমতা গণভোটের মাধ্যমে প্রয়োগ করেছে। কিন্তু বর্তমান ক্ষমতাসীন দল গণভোটকে অস্বীকার করছে।’ বিএনপি নিজেকে জনগণের দল দাবি করলে গণভোট মানতে নারাজ কেন—এ প্রশ্নও তোলেন তিনি।
নিহত আব্দুর রহমান মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বান্দেরপাড়া ঘুরিয়াখাল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি পলাশবাড়ী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন।
বরিশালের মুলাদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষই থানায় মামলা দায়ের করেছে।
অ্যানেসথেসিয়ার চিকিৎসক না থাকায় এত দিন আইসিইউ চালু করা সম্ভব হয়নি। ইতিমধ্যে চিকিৎসক পদায়ন হয়েছে, আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব…
দৈনিক টার্গেট 





















