ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, ভাঙচুর ২৮ বাড়ি-দোকান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাবু জোয়ার্দারের সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজন বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ সময় ওই গ্রামের উভয় পক্ষের অন্তত ২৮টি বাড়িঘর ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, ‘দোহারো গ্রামে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালে বর্তমানে ১৩ জন ভর্তি আছেন। তবে কারোই বড় কোনো ইনজুরি নেই।’

এ বিষয়ে জানতে বিএনপি নেতা উজির আলী ও যুবদল নেতা বাবু জোয়ার্দারের মোবাইলে কয়েকবার কল দেওয়া হলে তাঁদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাকিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘সকালে এক চায়ের দোকানে দুই যুবক মারামারি করে। এই মারামারির জের ধরে বেলা ৩টার দিকে উপজেলা বিএনপির সদস্য উজির আলী ও ইউনিয়ন যুবদল নেতা বাবু জোয়ার্দারের সমর্থকেরা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়।’ কয়টি বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘উভয় পক্ষের লোকজন আহত হয়েছে এবং উভয় পক্ষের লোকজনের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। আমি পুলিশকে বলেছি, সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ‘সামাজিক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই গ্রামে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাব

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

মশার কয়েল জ্বালিয়ে ঘুম, আগুনে পুড়ল ৮ গবাদিপশু

ঝিনাইদহ সদরে গোয়ালঘরের কয়েল থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি গরু ও চারটি ছাগল। এ সময় গোয়ালঘরের পাশে থাকা বসতঘরের আসবাবপত্রও পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ, ইটের আঘাতে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ

ঝিনাইদহে ইট দিয়ে মাথায় আঘাত করে সাবেক স্ত্রী সুমাইয়া খাতুনকে (২৪) হত্যার অভিযোগ উঠেছে এনামুল হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। আজ বুধবার সকালে পৌরসভার কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন এনামুলকে গণপিটুনি দেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে আটক করে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত

শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, ভাঙচুর ২৮ বাড়ি-দোকান

প্রকাশ: ০৯:১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬