ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুক্তিযুদ্ধের চর্চা যথাযথভাবে হয়নি বলেই চব্বিশে সংকট তৈরি হয়েছে’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বর্তমান বাংলাদেশ, আর্থসামাজিক দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্বেষা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ সব কথা বলেন। নাগরিক সংগঠন ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ এই গোলটেবিল বৈঠক আয়োজন করে।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ভালো ভাবে চলছে না। মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ্য ছিল ৩টি যা স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ ছিল। এগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার, যা ৫৫ বছরে বাংলাদেশে এখনো অর্জিত হয়নি।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানটের সভাপতি সারওয়ার আলী বলেন, সমাজের গভীরে স্পষ্টত: দুটি পরস্পরবিরোধী শক্তি বিরাজমান। বাংলাদেশেও ভয়ের সংস্কৃতি বিরাজমান। তা থেকে আমরা মুক্তি চাই।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, সমাজের মধ্যে আগে থেকেই যে পশ্চাৎপদতা ও প্রতিক্রিয়াশীল চিন্তা ছিল, ২০২৪ সালের পর তা প্রকাশ্যে এসেছে। পরাজিত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি সেই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে।

চব্বিশের আন্দোলনের তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া তরুণদের অনেকের মধ্যেই এখনো স্পষ্ট ধারণার অভাব রয়েছে। তাঁদের বিভ্রান্তি দূর করার উদ্যোগ নিতে হবে। আন্দোলনের শুরু হয়েছিল কর্মসংস্থান ও সরকারি চাকরিতে কোটা নিয়ে। কিন্তু মুক্তিযোদ্ধা ও নারী-দেশের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এই দুই শ্রেণির জন্য থাকা কোটা নিয়েই বিরোধিতা তৈরি হয়েছিল।

ফওজিয়া বলেন, এখন কর্মসংস্থানের সংকট আরও বেড়েছে। দেশে যে রাজনৈতিক চর্চা চলছে, তার মধ্য দিয়ে উন্নয়নের পথ তৈরি হচ্ছে না। বরং বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মতো পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মণ্ডলীর সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের সূত্র ধরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তারা নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের ইউরোপীয় ক্যানভাস উপস্থাপন করেছিল।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, তারা বলেছিল, গণতন্ত্র দেবে, মতপ্রকাশের স্বাধীনতা দেবে, নাগরিক নিরাপত্তা দেবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র বের করে অর্থনীতিতে গতিসঞ্চার করবে। তারা শপথ করেছিল যে দুর্নীতি-লুটপাটকে উচ্ছেদ করবে চিরতরে। কিন্তু তাদের নাতিদীর্ঘ শাসনামলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত তো হয়ইনি, বরং সমস্যা আরও গভীরতর হয়েছে। অন্তর্বর্তী সরকারের শাসনামলে মব সংস্কৃতির বিস্তার এবং তরুণ প্রজন্মের চালচলন ও কথাবার্তার মধ্যে অশালীনতা ও দুর্বিনীতভাবের বিকাশ আমাদের বিস্ময়ে বিমূঢ় করে তুলেছিল।

বীর মুক্তিযোদ্ধা ও কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট এস. এম. এস. সবুর বলেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের দায়িত্ব হলো মুয়াজ্জিনের মতো। আজান দিয়ে যেমন মুসলিমদের নামাজে আহ্বান জানানো হয়, তেমনি সমাজে বিরাজমান অস্বস্তি ও অসংগতির বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য আহ্বান জানানো সম্মিলিত সামাজিক আন্দোলনের দায়িত্ব।

অর্থনীতিবিদ অধ্যাপক এম. এম. আকাশ বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ তিনটি শত্রুর বিরুদ্ধে লড়াই করে তাদের পরাজিত করে স্বাধীন হয়েছে। সেগুলো হলো—বাঙালি জাতীয়তাবাদবিরোধী মৌলবাদী শক্তি, পাকিস্তানের বিগ হাউস বাইশ পরিবার এবং পাকিস্তানের স্বৈরাচারী শাসক মিলিটারি শক্তি। আমেরিকা বা চীন নয়, রাশিয়া বা ভারত নয়; মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিল বাংলাদেশের জনগণ।

সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ বলেন, আমাদের সংবিধানে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি বিভিন্ন সময়ে নানাবিধ সংশোধনীর মাধ্যমে কলুষিত করা হয়েছে। রাষ্ট্র আজ ধর্মের পরিচয়ে পরিচিত হচ্ছে কিন্তু রাষ্ট্রের কোনো ধর্মীয় পরিচয় থাকা উচিত নয়।

জাবিতে প্রজাপতি মেলা, প্রাণ-প্রকৃতি সংরক্ষণের আহ্বান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলায় প্রকৃতি ও প্রজাপতি সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী আয়োজনে ছিল জীবন্ত প্রজাপতি প্রদর্শনী, প্রতিযোগিতা, বিতর্ক, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ। প্রকৃতি সংরক্ষণে অবদানের জন্য অধ্যাপক আইনুন নিশাতকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ম্যারাথনে শুরু ডিএনসিসির ১৫ বর্ষপূর্তি, হাতিরঝিলে নৌকাবাইচসহ থাকছে নানা আয়োজন

ম্যারাথনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উদ্‌যাপন। আজ শুক্রবার ভোর ৫টায় রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় শুরু হওয়া তিন ধাপের এ ম্যারাথনে ভিন্ন বয়সের প্রায় পাঁচ হাজার দৌড়বিদ অংশ নেন।

ঢাকা-আরিচা মহাসড়কে লাব্বাইক বাসে অগ্নিসংযোগ

ঢাকার সাভারে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপোল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি

‘মুক্তিযুদ্ধের চর্চা যথাযথভাবে হয়নি বলেই চব্বিশে সংকট তৈরি হয়েছে’

প্রকাশ: ০৬:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬