ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী গ্রামের মো. রুবেল ইসলাম (২৩) ও মোহাম্মদ বাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় ৭৯ জন ও অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার বেলা ২টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা (পারচৌকা) এলাকার একটি ভুট্টাখেতে কলাগাছের আড়ালে কয়েকজন ককটেল তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণে উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. টমাস উদ্দিন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতা মোহাম্মদ টমাস (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে মাস্ক পরে আ.লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে একটি ঝটিকা মিছিল হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে উপজেলার বিনোদপুর বাজার এলাকায় এ মিছিল হয়।

জনপ্রিয় টার্গেট

যুক্তরাষ্ট্র-ইরান সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় আরব কূটনীতিকেরা

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশ: ১২:০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬