আজ রোববার বেলা ৩টার দিকে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আনাছ ও আহত মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।
স্থানীয়দের ভাষ্য, দুপুরে হঠাৎ একটি বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দুটি বসতঘর পুড়ে যায়। আগুনে ঘরে থাকা দুই শিশু দগ্ধ হয়। ঘটনাস্থলেই আনাছের মৃত্যু হয়। গুরুতর আহত মরিয়মকে পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অগ্নিকাণ্ডে মো. মিজানুর রহমান ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাওসার আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত আরেক শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন।

দৈনিক টার্গেট 























