ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাপড়ের বাজার: ইসলামপুরের পাইকারি কেনাকাটাও অনলাইনে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

• পণ্যের ছবি ও ভিডিও পাঠিয়ে এবং ভিডিও কলে বিক্রি হচ্ছে।

• টাকা পরিশোধও ব্যাংক, মোবাইল ব্যাংকিংয়ে।

কাপড়ের বাজার: ইসলামপুরের পাইকারি কেনাকাটাও অনলাইনে

ইসলামপুরের একটি দোকানে মোবাইলে কাপড়ের ভিডিও ধারণ করছেন এক কর্মী। এই ভিডিও পাঠিয়ে দূরের ক্রেতাদের কাছ থেকে নেওয়া হয় অর্ডার। গতকাল রাজধানীর পুরান ঢাকায়। ছবি: আজকের পত্রিকা

সরু রাস্তার দুই পাশে সারি সারি কাপড়ের দোকান। কোথাও শাড়ি, কোথাও থ্রি-পিস, আবার কোথাও থান কাপড়ের স্তূপ। একসময় ক্রেতা, বিক্রেতা আর পণ্য পরিবহনের ব্যস্ততায় দিনভর সরগরম থাকত পুরান ঢাকার ইসলামপুরের পাইকারি এই কাপড়ের বাজার। দেশের বিভিন্ন জেলা থেকে খুচরা বিক্রেতারা এখানে আসেন পণ্য সংগ্রহ করতে।

সম্প্রতি ইসলামপুরের ওহাব এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, কর্মচারী আশিক আহমেদ ক্রেতার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। ফোনের ক্যামেরায় একের পর এক কাপড় দেখাচ্ছেন তিনি। অপর প্রান্তে থাকা ক্রেতা কাপড়ের রং, নকশা ও দাম জেনে নিচ্ছেন পরে অর্ডার করার জন্য।

খাদিজা মনি থ্রি-পিস সেন্টারে গিয়ে দেখা যায়, সেখানকার কর্মী আলামীন বিভিন্ন কাপড়ের ভিডিও ধারণ করছেন। সেগুলো হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে দূরের ক্রেতাদের পাঠাবেন। ক্রেতারা ভিডিও দেখে পছন্দ জানালে দরদাম শেষে অর্ডার নেবেন তিনি।

এভাবে সরাসরি বাজারে না এসেও ইসলামপুরের ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য সম্পর্কে জানতে ও অর্ডার দিতে পারছেন বিভিন্ন জেলার খুচরা ব্যবসায়ীরা। এতে বারবার ঢাকায় আসার যাতায়াত খরচ ও সময় বাঁচছে তাঁদের। বিশেষ করে ইসলামপুরের যানজট ও বাজারের ভেতরে চলাচলের ভোগান্তি এড়াতে দূরের অনেক ব্যবসায়ী এই পদ্ধতিতে পণ্য সংগ্রহ করছেন।

প্রায় ৩০ বছর ধরে জুতা ও চামড়াজাত পণ্যের পাইকারি ব্যবসা করছেন ব্যবসায়ী মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘আগে উৎসবের মৌসুমে দোকানে ক্রেতাদের প্রচুর ভিড় হতো। এখন অনেক ব্যবসায়ী ফোনে পণ্যের নমুনা দেখে অর্ডার দেন। ফলে আগের মতো সবাইকে সরাসরি বাজারে আসতে হয় না।’

ওহাব এন্টারপ্রাইজের কর্মচারী আশিক আহমেদ বলেন, ‘আগে ঢাকার বাইরের ব্যবসায়ীরা পণ্য কিনতে এসে কয়েক দিন থাকতেন। এখন মোবাইলে ছবি ও ভিডিও দেখে পছন্দের পণ্য অর্ডার করেন। আমরা কুরিয়ারে তাঁদের কাছে পণ্য পাঠিয়ে দিই। এতে সময় বাঁচে, কেনাকাটাও সহজ হয়।’

ইসলামপুরে ব্যবসায়ীদের সরাসরি আসা কমার আরেকটি কারণ উল্লেখ করেন গুলশান আরা সিটির ব্যবসায়ী সাইফুল আলম। তাঁর ভাষ্য, ইসলামপুরে এখনো বিভিন্ন ধরনের কাপড়ের বড় সংগ্রহ রয়েছে। তবে দেশের বিভিন্ন জেলায় পাইকারি বাজার গড়ে ওঠায় ব্যবসায়ীদের পণ্য সংগ্রহের বিকল্প বেড়েছে। ফলে কেউ সরাসরি ইসলামপুরে আসছেন, আবার কেউ নিজ এলাকার বাজার থেকে পণ্য কিনছেন।

অনলাইনে পণ্য দেখানো ও অর্ডার নেওয়ার ফলে দূরবর্তী জেলার ব্যবসায়ীদের বারবার ঢাকায় আসার প্রয়োজন কমছে। আগে পণ্য বাছাই, দরদাম ও পরিবহনের ব্যবস্থা করতে তাঁদের ইসলামপুরে আসতে হতো। কয়েক দিন অবস্থান করার পাশাপাশি যাতায়াত ও থাকা-খাওয়ার খরচও বহন করতে হতো। সঙ্গে নগদ অর্থ বহনের ঝুঁকিও ছিল।

এখন মোবাইল ফোনে পণ্যের ছবি ও ভিডিও দেখা কিংবা ভিডিও কলে সরাসরি কাপড় যাচাই করে অর্ডার দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিকাশ বা ব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধের পর বিক্রেতারা কুরিয়ারে পণ্য পাঠিয়ে দিচ্ছেন। তবে নতুন বিক্রেতার কাছ থেকে পণ্য কেনা কিংবা বড় অর্ডারের ক্ষেত্রে সরাসরি এসে পণ্যের মান যাচাইয়ের গুরুত্ব এখনো রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

পাইকারি ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ‘আগে দূরের ক্রেতাদের পণ্য কিনতে ঢাকায় আসতে হতো। এখন ফোনেই পণ্য দেখিয়ে অর্ডার নেওয়া যায়। টাকা পাওয়ার পর কুরিয়ারে পণ্য পাঠিয়ে দিই। এতে ক্রেতাদের সময় ও যাতায়াতের খরচ কমছে।’

তবে নড়াইলের ব্যবসায়ী বরকত মোল্লা এখনো সরাসরি ইসলামপুরে এসে পণ্য কেনার পক্ষে। তিনি বলেন, ‘এক জায়গায় অনেক ধরনের কাপড় পাওয়া যায়। সরাসরি দেখে মান যাচাই করা যায়, আবার দামাদামির সুযোগও থাকে। তাই বড় অর্ডারের জন্য এখনো ইসলামপুরে যাই।’

ইসলামপুরে বর্তমানে ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার দোকান রয়েছে। ব্যবসায়ীদের হিসাবে, বছরে আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার লেনদেন হয় এই বাজারে। দুই ঈদের আগে এই বাজার সবচেয়ে বেশি প্রাণ ফিরে পায়। তখন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা।

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

রাজধানীর মিরপুর ১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে মারধরের হাত থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ঢাবিতে মুক্তিযুদ্ধের বন্ধু মালরোর নতুন স্মৃতিফলক

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা আলিয়ঁস ফ্রঁসেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান আঁদ্রে মালরো উদ্যানের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও ধারাবাহিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছে। পাশাপাশি, ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক বিভিন্ন উদ

লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

কাপড়ের বাজার: ইসলামপুরের পাইকারি কেনাকাটাও অনলাইনে

প্রকাশ: ০২:২৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬