ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের কস্তুরাঘাট: বাঁকখালীর তীরে বর্জ্যের পাহাড়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

• প্রতিদিন সংগ্রহ করা বর্জ্য এনে এখানে ফেলছে পৌরসভা কর্তৃপক্ষ

• বর্জ্যনির্গত বিষাক্ত তরল পদার্থ মিশছে নদীর পানিতে

দখল ও দূষণ বন্ধে বর্জ্যের পাহাড়টি অপসারণের বিষয়ে উচ্চ আদালতের রায় থাকলেও তা কার্যকর হচ্ছে না। বরং কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ শহরের প্রতিদিনের বর্জ্য ট্রাকে করে এনে কস্তুরাঘাটে ফেলছে। বর্জ্যের এই স্তূপ থেকে নির্গত দূষিত পানি গিয়ে মিশছে নদীতে। ফলে নদীর পানিও দূষিত হচ্ছে।

কক্সবাজার পৌরসভার দেওয়া তথ্য অনুযায়ী, শহরে প্রতিদিন ১৬৪ টন বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে ১০ টন বর্জ্য পৌরসভার নির্ধারিত ডাম্পিং স্টেশনে রামুর মিঠাছড়িতে ফেলা হয়। বাকি বর্জ্যের বড় একটি অংশ এনে ফেলা হয় কস্তুরাঘাটে।

শুধু কস্তুরাঘাট নয়, স্বাস্থ্যনগরী হিসেবে পরিচিত দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারের কলাতলী, সুগন্ধা ও লাবণী এলাকার নালা-নর্দমায়ও ছড়িয়ে-ছিটিয়ে থাকে ময়লা-আবর্জনা। এসব বর্জ্য নালা, খাল ও নদী হয়ে সমুদ্রে গিয়ে পড়ছে। এতে সমুদ্রের দূষণ বাড়ছে, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভাগাড়ের পাশ দিয়েই শহরে প্রবেশ করেছে একটি আঞ্চলিক সড়ক। দক্ষিণ-পূর্ব দিকে শহরের সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি পাকা সড়ক। ভাগাড়সংলগ্ন নদীর ওপর তিন বছর আগে চালু হওয়া দৃষ্টিনন্দন সেতুতেও দর্শনার্থীদের ভিড় থাকে। অনেকে নাক চেপে ভাগাড়ের পাশ দিয়ে চলাচল করছেন।

দীর্ঘদিন ধরে বর্জ্য জমতে জমতে ভাগাড়টি পাহাড়ের আকৃতি ধারণ করেছে। কোনো কোনো অংশের উচ্চতা ৫০ থেকে ৭০ ফুট। সেখানে মাটি খননযন্ত্র দিয়ে বর্জ্যের পাহাড় সমান করার কাজ চলতে দেখা গেছে।

কস্তুরাঘাটের বর্জ্যের পাহাড়ের পাশের অ্যান্ডারসন রোড, বদরমোকাম, পেশকার পাড়ার বাসিন্দা, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজন দুর্গন্ধে অতিষ্ঠ। ভাগাড় থেকে ৫০-৬০ মিটার দূরে অ্যান্ডারসন রোডে বসবাস করেন জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ। তিনি বলেন, ‘ময়লার দুর্গন্ধ থেকে বাঁচতে বাড়ির দরজা-জানালা বন্ধ রেখেও পারা যাচ্ছে না।’

বদরমোকামের ফয়সাল টাওয়ারের তত্ত্বাবধায়ক ওমর আলী বলেন, ‘বর্ষায় যেমন-তেমন, শীতকালে উত্তর দিক থেকে আসা বাতাসে দুর্গন্ধ আরও প্রকট হয়ে ওঠে। এ গন্ধে আশপাশের দুই-তিন কিলোমিটার এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, ‘দেশের প্রধান পর্যটনকেন্দ্রে বিশাল বর্জ্যের পাহাড় গড়ে ওঠা অত্যন্ত দুঃখজনক। এ বর্জ্যের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য বিপর্যস্ত হচ্ছে। বর্জ্য থেকে নির্গত দূষিত তরল মাটি ও ভূগর্ভস্থ পানিতে মিশে জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে।’

কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, ‘ময়লার ভাগাড়ের দুর্গন্ধে স্থানীয় বাসিন্দারা টিকতে পারছেন না।’

পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, ‘বর্জ্যের স্তূপ থেকে বিষাক্ত লিচেট (বর্জ্যনির্গত বিষাক্ত তরল) নদীতে মিশছে। এ দূষিত কালো পানি নদী ও সাগরের সামগ্রিক পরিবেশ এবং জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি এবং এলাকায় মারাত্মক বায়ুদূষণ ঘটছে।’

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘সাগরের মোহনায় বাঁকখালী নদীতে বর্জ্য ফেলার কারণে মৎস্যসম্পদের প্রজনন পরিবেশ ধ্বংস হচ্ছে। শহরে ফেলা প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে। পরে মাছের মাধ্যমে তা মানুষের শরীরে প্রবেশ করছে। কাজেই এ বিষয়ে এখনই সচেতন হওয়া দরকার।’

কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন, ‘শহরের এসএম পাড়ায় ১৭ একর জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার প্রকল্প নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।’

টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ পাচারকারী

কক্সবাজারের টেকনাফের বাহারছড়াসংলগ্ন সমুদ্র এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া একটি ট্রলার থেকে ৩১৭ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মানবপাচারের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি ও ৪৭ জন রোহিঙ্গা।

টেকনাফে আবারও লোকালয়ে সেই গুলিবিদ্ধ হাতি, হাঁটছে খুঁড়িয়ে

কক্সবাজারের টেকনাফে আবারও লোকালয়ে ফিরে এসেছে গুলিবিদ্ধ সেই মাদি হাতি। চিকিৎসা শেষে প্রায় ১০ দিন আগে হাতিটিকে বনে ফিরিয়ে দিয়েছিল বন বিভাগ। তবে আজ শনিবার সকালে সেটি আবারও বন থেকে বেরিয়ে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে চলে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কক্সবাজারে আগুনে ছাই ১৫ দোকান, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা

কক্সবাজারের চকরিয়ায় আগুন লেগে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি স্টেশনের রেজা মার্কেটে এ ঘটনা ঘটে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

জনপ্রিয় টার্গেট

দিনাজপুরের ফুলবাড়ী: বিদ্যুতের ৭ হাজার মিটার তার চুরি

কক্সবাজারের কস্তুরাঘাট: বাঁকখালীর তীরে বর্জ্যের পাহাড়

প্রকাশ: ০২:০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬